শেষ পর্যন্ত সৌদি আরবের ক্লাবই ঠিকানা হতে চলেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর, অপেক্ষা বাড়ছে

শেষ পর্যন্ত সৌদি আরবের ক্লাবই ঠিকানা হতে চলেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর, অপেক্ষা বাড়ছে

কাতারের বিশ্বকাপের মাঝেই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যৌথ সমঝোতায় রোনাল্ডো ত্যাগ দিয়েছেন ম্যান ইউকে। এই পরিস্থিতিতে রোনাল্ডো এখন ফ্রি-এজেন্ট। এই অবস্থায় বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে সই করানোর জন্য ঝাঁপিয়েছে সৌদি আরবের ক্লাব আল নাসর।

শেষ পর্যন্ত সৌদি আরবের ক্লাবই ঠিকানা হতে চলেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর, অপেক্ষা বাড়ছে

সৌদির এই ক্লাবটি ৪০০ মিলিয়ন ইউরোর পরিবর্তে রোনাল্ডোকে অফার করেছে তাদের জার্সি গায়ে তোলার জন্য। দুই বছরের জন্য চুক্তি ক্লাবটি অফার করেছে রোনাল্ডোকে। এই চুক্তিতে সই করলে ২০২৫ পর্যন্ত রোনাল্ডোর ঠিকানা হবে সৌদি আরব এবং বাৎসরিক ২০০ মিলিয়ন ইউরো ক্লাব থেকে পাবেন পর্তুগিজ মহাতারকা। রোনাল্ডো নিজে জানিয়েছেন ৩০৫ মিলিয়ন পাউন্ডের একটা অফারে তিনি এই গ্রীষ্মেই না বলে দিয়েছিলেন। তবে, এই অফারের ক্ষেত্রে রোনাল্ডো কী করবেন তা এখনও জানা যায়নি। রোনাল্ডোর কাছে এমএলএস-এর একটি ক্লাবের অফারও রয়েছে।

বিশ্বকাপে গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে রয়েছে পর্তুগাল। প্রি-কোয়ার্টর ফাইনালে তারা খেলবে সুইৎজারল্যান্ডের বিপক্ষে। এই অবস্থায় রোনাল্ডোর পুরো ফোকাস জাতীয় দলের উপর। তিনি বিশ্বকাপ নিয়েই বর্তমানে বেশি চিন্তিত এবং সেটিকে পাখির চোখ করেই এগিয়ে চলেছেন। ফলে বিশ্বকাপের পরেই তিনি নিজের পরবর্তী ক্লাব নিয়ে সিদ্ধান্ত নেবেন তা নিশ্চিত।

ব্রিটিশ সাংবাদিক পিয়ের্স মরগ্যানকে দেওয়া সাক্ষাৎকারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জানিয়েছিলেন, ক্লাবের কিছু লোক রয়েছেন যাঁরা চান না তিনি থাকুক দলে এবং তাঁরা তাঁকে ক্লাব থেকে বের করার চেষ্টা করছেন। ম্যান ইউ-এর বর্তমান প্রশাসনের তুলোধোনা করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পাশাপাশি ৩৭ বছর বয়সী নক্ষত্র জানিয়েছিলেন, ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান প্রশিক্ষক এরিক টেন হাগের প্রতি কোনও সম্মান নেই তাঁর। রোনাল্ডো বলেছিলেন, "যে আমায় সম্মান করে না তাঁর জন্য আমার মনে কোনও সম্মান নেই।"

রোনাল্ডো ফ্রি এজেন্ট হওয়ার পর আল নাসেরই এমন ক্লাব যারা প্রকৃত অর্থেই ইচ্ছা প্রকাশ করেছে পর্তুগিজ মহা তারকাকে সই করানো বিষয়ে। যদিও এক বিখ্যাত সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী রোনাল্ডো আল নাসেরের অফারে খুশি এবং তিনি ওই ক্লাবকে মৌখিক সম্মতিও দিয়েছেন। পাশাপাশি অনেকে দাবি করেছে সই এখনও না হলেও দুই পক্ষের মধ্যে কথাবার্তা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। উল্লেখ্য ট্রান্সফারের একের পর এক ব্রেকিং আপডেট দেওয়ার ক্ষেত্রে পরিচিত ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন এখনও পর্যন্ত কোনও সই করেননি রোনাল্ডো।

এর আগে রোনাল্ডোর এজেন্ট জর্জ মেন্ডিস বায়ার্ন মিউনিখ, চেলসি, অ্যাথলেটিকো মাদ্রিদের মতো ইউরোপীয় জায়ান্টদের সঙ্গে কথা বলেছিল। কিন্তু কোনও ক্লাব ৩৭ বছর বয়সী স্ট্রাইকারের জন্য ইচ্ছা প্রকাশ করেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+