Al-Nassr: রোনাল্ডোহীন আল নাসেরের কষ্টার্জিত জয়, কেন মাঠে নামলেন না পর্তুগিজ তারকা?

বয়স বাড়ছে, ফিটনেসও আগের মতো নেই। মাঝে মধ্যেই চোট-আঘাত বা অন্য শারীরিক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে রোনাল্ডোকে। দলের সেরা তারকাকে নিয়ে কিছুটা সাবধানী আল নাসের। সংক্রমণের জন্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে খেলতে পারেননি। এরপর সৌদি প্রো লিগের ম্যাচে দলে ফিরলেও কিংস কাপে ফের বিশ্রামে রাখা হল রোনাল্ডোকে।

রোনাল্ডো খেলা আর না খেলার মধ্যে পার্থক্য কতটা সেটা ফের একবার প্রমাণিত হল। কিংস কাপে আল হাজমের বিরুদ্ধে ম্যাচে কষ্টার্জিত জয় পেল রোনাল্ডোহীন আল নাসের। ম্যাচের ফল ২-১। কিন্তু কেন এই ম্যাচে মাঠে নামলেন না সিআরসেভেন? তাহলে কি ফের চোটের শিকার হয়েছেন তিনি?

Sadio Mane

আল নাসেরের নতুন কোচ পিওলি ম্যাচের স্কোয়াড থেকে রোনাল্ডোকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। কারণ তিনি চেয়েছিলেন যে অভিজ্ঞ তারকা তাদের আসন্ন গুরুত্বপূর্ণ সৌদি প্রো লিগ এবং এএফসি চ্যাম্পিয়নস ম্যাচের আগে বিশ্রাম পাক। এরপর আল নাসের ক্লাব আল-ওয়েহদা এবং কাতারের ক্লাব আল-রাইয়ানের বিরুদ্ধে খেলবে। তার আগে দলের সেরা তারকাকে এই ম্যাচে বিশ্রামে রাখেন তিনি। যাতে আগামী ম্যাচগুলিতে সিআরসেভেন পূর্ণ শক্তি দিয়ে খেলতে পারেন।। অন্যদিকে মার্সেলো ব্রোজোভিচ এবং আলি লাজামির বর্তমানে রিহ্যাব চলছে।

ভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত সপ্তাহে আল-শোর্তার বিপক্ষে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের উদ্বোধনী ম্যাচে খেলতে পারেননি রোনাল্ডো। সপ্তাহের শেষের দিকে আল-ইত্তিফাক ম্যাচের আগে পর্তুগিজ তারকা সুস্থ হয়ে ওঠেন। আল ইত্তিফাকের বিরুদ্ধে ৩-০ গোলে মসৃণ জয় পায় রোনাল্ডো ব্রিগেড। নিজেও একটি গোল করেন রোনাল্ডো।

কিন্তু কিংস কাপের ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো না থাকায়, আল-নাসেরকে চেনা ছন্দে পাওয়া গেল না। তারা সুযোগ তৈরি করতে প্রথমত ব্যর্থ হচ্ছিল তার উপর, যে সুযোগগুলি তৈরি করেছিল তা কাজে লাগাতে পারছিলেন না রোনাল্ডোর সতীর্থরা।

প্রথমার্ধ শেষ হওয়ার আগে সাদিও মানের স্ট্রাইকের সৌজন্যে আল-নাসের কিংস কাপের লড়াইয়ে ১-০ গোলে এগিয়ে ছিল, কিন্তু আল হাজম ৬২ মিনিটে সমতায় ফেরে ইউসেফের গোলে। নাওয়াফ বোশালের ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করে আল নাসেরকে জয় এনে দেন।

ব্যর্থতার দায়ে কয়েকদিন আগেই পর্তুগিজ কোচ লুইস কাস্ত্রোকে ছাঁটাই করে আল নাসর। জল্পনা ছিল খারাপ পারফরম্যান্সের পাশাপাশি কাস্ত্রোর ওপর আস্থা হারিয়েছেন রোনাল্ডো নিজেও। যে কারণে তাঁকে সরিয়ে এসি মিলানকে সিরি আ জেতানো পিওলিকে নিয়ে আসে আল নাসর। নতুন কোচ কিন্তু প্রথম দুই ম্যাচেই জয় এনে দিলেন দলকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+