Manolo Marquez: স্টিমাচের পরিবর্ত ঠিক করে ফেলল এআইএফএফ, ভারতের হেড কোচের দায়িত্বে স্প্যানিশ মানোলো

Manolo Marquez: ভারতের হেড কোচের পদে বসতে চলেছেন মানোলো মার্কুয়েজ। বেশ কয়েকটি নাম নিয়ে পর্যালোচনার পর স্প্যানিশ কোচেই আস্থা রাখল ফেডারেশন।

মানোলো মার্কুয়েজ হায়দরাবাদ এফসির হেড কোচের দায়িত্ব সামলানোর পর এখন এফসি গোয়ার কোচের পদে রয়েছেন। গত বছরই তাঁকে হেড কোচ করে এফসি গোয়া।

Manolo Marquez

ফেডারেশনের তরফে সরকারিভাবে নাম ঘোষণা না হলেও সূত্রের খবর, মানোলো মার্কুয়েজের সঙ্গে তিন বছরের চুক্তি হচ্ছে। তবে আপাতত ২০২৪-২৫ মরশুমে তিনি ভারতীয় দলের পাশাপাশি এফসি গোয়ার হেড কোচের দায়িত্ব পালন করবেন।

এফসি গোয়ার সঙ্গে তাঁর চুক্তি শেষ হচ্ছে ২০২৫ সালে। তারপর থেকে তিনি শুধু ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব সামলাবেন। ইতিমধ্যেই ফেডারেশনের এগজিকিউটিভ কমিটি মানোলোকেই হেড কোচে বসানোর সিদ্ধান্তে সহমতে পৌঁছেছে।

মানোলো তিন মরশুম হায়দরাবাদ এফসির কোচ ছিলেন। তাঁর প্রশিক্ষণেই হায়দরাবাদ এফসি ২০২২ সালে প্রথমবার আইএসএল ট্রফি জয়ের স্বাদ পায়। আইএসএলের লিগ শিল্ড দখলের দৌড়েও মানোলোর প্রশিক্ষণাধীন হায়দরাবাদ এফসি দু-বার রানার-আপ হয়েছিল।

ইগর স্টিমাচকে হেড কোচের পদ থেকে অপসারণের পর গত মাসেই হেড কোচ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ফেডারেশন। বেশ কয়েকটি নাম শোনা গেলেও মানোলোর নামেই পড়ল সিলমোহর। তার বড় কারণ, আইএসএলে তরুণ প্রতিভাদের বিকাশের ক্ষেত্রে মানোলোর ভূমিকা।

মানোলোর প্রশিক্ষণাধীন দলে খেলেই জাতীয় দলের দরজা খুলেছে একাধিক তরুণ ফুটবলারের জন্য। অনেকে কামব্যাকও করেছেন। সেই তালিকায় রয়েছেন, মহম্মদ ইয়াসির, লিস্টন কোলাসো, আকাশ মিশ্র, চিংলেসানা সিং, নিখিল পূজারী, জয় গুপ্ত।

ভারতীয় দলের পরবর্তী হেড কোচ হওয়ার দৌড়ে নাম শোনা যাচ্ছিল আন্তোনিও লোপেজ হাবাস থেকে শুরু করে সঞ্জয় সেনের। স্টিমাচের পরিবর্ত হিসেবে দেশীয় কোচ নিয়োগের সম্ভাবনা নিয়েও চর্চা চলছিল। যদিও সব জল্পনার অবসান ঘটিয়ে মানোলো মার্কুয়েজের উপরই আস্থা রাখলেন ফেডারেশন কর্তারা।

ভারতীয় দলের কোচিং করানোর জন্য মার্কুয়েজকে অনুমতি দেওয়ায় এফসি গোয়ার প্রতি ধন্যবাদ জানিয়েছেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। বছরখানেক দুটি দায়িত্ব সামলানোর পথ মসৃণ থাকবে বলেও আশাবাদী তিনি। মানোলোর কোচিংয়ে ভারতীয় দল সাফল্য পাবে বলে ধারণা কল্যাণের।

ভারতীয় দলের প্রশিক্ষকের দায়িত্ব পাওয়ার পর মার্কুয়েজ বলেন, ভারত আমার কাছে সেকেন্ড হোম। সেই দেশের কোচ হওয়া আমার কাছে সম্মানের। এফসি গোয়ার প্রতি ধন্যবাদ জানিয়েছেন তাঁকে ভারতীয় দলের হেড কোচ হওয়ার অনুমতি দেওয়ায়। জাতীয় দলের কোচ হিসেবে ফুটবলের উন্নতি ঘটানো ও সাফল্য এনে সমর্থকদের মুখে হাসি ফোটাতে প্রত্যয়ী মার্কুয়েজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+