Anwar Ali: রবি রাতেই কলকাতায় আনোয়ার, ডুরান্ডের ডার্বিতে খেলবেন লাল হলুদ জার্সিতে?

আনোয়ার আলি বিতর্কে নয়া মোড়। আনোয়ার আলি ইস্যুতে শনিবার ছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির শুনানি। গভীর রাতে নাটকীয়ভাবে বদলে গেল পরিস্থিতি। যা রবিবার ছুটির সকালে লাল হলুদ সমর্থকদের আনন্দকে দ্বিগুণ করবে। সব কিছু ঠিক থাকলে আগামী রবিবার ডুরান্ড কাপের ডার্বিতে লাল হলুদ জার্সিতে মাঠে নামতে পারেন আনোয়ার আলি।

শনিবার গভীর রাতে জানা যায় ফেডারেশনের কাছ থেকে এনওসি পেয়ে গিয়েছেন ভারতীয় দলের তারকা ডিফেন্ডার। ফলে রবিবার রাতেই রঞ্জিত বাজাজকে সঙ্গে নিয়ে কলকাতায় আসছেন আনোয়ার আলি। সম্ভবত আগামীকাল যোগ দেবেন ইস্টবেঙ্গল দলে। সব কিছু ঠিক থাক থাকলে আগামী ১৮ অগাস্ট ডুরান্ড কাপের ডার্বিতে ইস্টবেঙ্গলের হয়ে মাঠে নামতে পারেন আনোয়ার।

Anwar Ali

শনিবার রাতের বড় আপডেট পাওয়া যায়। জানা যায় অন্য ক্লাবে যোগদানের জন্য ছাড়পত্র পেয়ে গিয়েছেন আনোয়ার আলি। মোহনবাগান এসজি ছেড়ে অন্য ক্লাবে খেলতে এনওসির দরকার ছিল। অবশেষে দ্বিতীয় শুনানি শেষেই ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি থেকে সেই ছাড়পত্র গিয়েছেন ভারতীয় দলের তারকা ডিফেন্ডার।

নিজের পুরানো ক্লাব দিল্লি এফসিতে ফিরে গেলেন তিনি। এবার যে কোনও ক্লাবে সই করতে পারেন আনোয়ার। আর কোনও সমস্যা রইল না। ফলে ইস্টবেঙ্গলে আনোয়ারের যোগ দেওয়া সময়ের অপেক্ষা।
লাল হলুদ সূ্ত্রের খবর, রবিবার রাত ১০টায় কলকাতায় আসছেন এই ফুটবলার। তাঁকে ডুরান্ড কাপের দলে রাখবে ইস্টবেঙ্গল। ১৮ অগাস্ট ডুরান্ড কাপে কলকাতা ডার্বি হতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে এই ম্যাচেই লাল-হলুদ জার্সিতে অভিষেক হবে পাঞ্জাব তনয়ের।

ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির মিটিংয়ে পরিষ্কার করে দেওয়া হয়, আনোয়ার যখন মোহনবাগান এসজিতে খেলতে ইচ্ছুক নন, তখন তিনি মোহনবাগান এসজির তরফে 'এনওসি' পাবেন। কিন্তু এটাও বলা হয়েছে যেহেতু চুক্তি প্রক্রিয়া সঠিকভাবে ছিন্ন করেননি, তাই আনোয়ারকে জরিমানা দিতে হবে মোহনবাগান এসজির কাছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আগামী ২২ আগস্ট বৈঠক হবে বলে জানা গিয়েছে।

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্টেটাস কমিটি এখনও আনোয়ারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায়নি। মোহনবাগান সুপার জায়ান্ট এই ফুটবলারকে ছেড়ে দিলেও, মোটা অঙ্কের ক্ষতিপূরণ চাইছে। ফলে আনোয়ারের সঙ্গে চুক্তি করলে জরিমানার মুখে পড়তে পারে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি। ফলে আনোয়ারের সই করালেও শাস্তির সম্ভাবনা থেকেই যাচ্ছে।

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির প্রাথমিক রায় স্বস্তি রেখেছি‌ল মোহনবাগান এসজিকেই। সেইসঙ্গে কিছুটা হলেও চাপে ছিল ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি। ফেডারেশনের বিবৃতিতে জানানো হয়েছিল, চুক্তিভঙ্গ করে অনৈতিক কাজ করেছেন আনোয়ার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+