AIFF: টিম হোটেলেই মহিলা ফুটবলারদের হেনস্থা, বিস্ফোরক অভিযোগ ফেডারেশন কর্তার বিরুদ্ধে

ব্রিজভূষণ শরণ সিং কাণ্ডের ছায়া এবার ভারতীয় ফুটবলেও। ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতির বিরুদ্ধে শারীরিক লঞ্ছনার অভিযোগে সরব হয়েছেন দেশের একাধিক মহিলা কুস্তিগীর। সেই বিতর্কের রেশ এখনও পুরোপুরি মেটেনি, এরইমধ্যে এআইএফএফ-ক কার্যকরী সদস্যের বিরুদ্ধে শারীরির হেনস্থার অভিযোগ তুললেন দুই মহিলা ফুটবলার।

হিমাচল প্রদেশ-ভিত্তিক ক্লাব, খাদ এফসি-র দুই মহিলা ফুটবলার, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য দীপক শর্মার বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ এনেছেন। ফুটবলারদের অভিযোগ, গোয়ায় চলতি ইন্ডিয়ান উইমেনস লিগ টু চলাকালীন হোটেলের ঘরে দীপক শর্মার দ্বারা লাঞ্ছনার শিকার হয়েছেন তাঁরা। ফুটবলাররা শুক্রবার এআইএফএফ-এর কাছে অভিযোগ দায়ের করেছেন ।বৃহস্পতিবার গোয়ার একটি হোটেল রুমে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

Deepak Sharma

একটি ইংরেজি ওয়েবসাইডের প্রতিবেদন অনুসারে অভিযোগকারী দুই মহিলা ফুটবলার জানিয়েছেন, 'গতকাল (বৃহস্পতিবার) রাতের খাবার শেষ হওয়ায় আমরা ডিম সিদ্ধ করতে নিজ রুমে গিয়েছিলাম।' এই কারণে দীপক শর্মা ক্ষুব্ধ হয়ে আমাদের ঘরে ঢুকে পড়েন। তিনি আমাদের চড় মারেন, শারীরিকভাবে লাঞ্ছিত করেন।' তিনজন প্রত্যক্ষদর্শীর সমর্থনে দুই খেলোয়াড় তাদের অভিযোগে লিখে জমা দেন।

হিমাচল প্রদেশের এই ক্লাবটি আইডব্লিউএল ২-এ অংশ নেবে। যেখানে দীপক শর্মা হিমাচল প্রদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং এআইএফএফের প্রতিযোগিতা কমিটির ডেপুটি চেয়ারম্যান।ফুটবলাররা আরও অভিযোগ করেছেন যে ঘটনাটি হওয়ার সময় শর্মা মদ্যপ অবস্থায় ছিলেন এবং হিমাচল প্রদেশ থেকে গোয়া যাওয়ার সময় তিনি তাদের সামনে মদ্যপান করছিলেন।

এক ফুটবলার পালক ভর্মা একটি ইংরেজি সংবাদ মাধ্যমে বলেন, বৃহস্পতিবার তাঁর পায়ে চোট লাগায়, হোটেল রুমের ঘরেই ডিম এনেছিলেন খাওয়ার জন্য। রাত সাড়ে ১০টা-১১টা নাগাদ হোটেলের কিচেনে যখন খাবার তৈরি হচ্ছিল, সেই সময় দীপক শর্মা আসেন এবং তাদের নিজের রুমে ডাকেন। সেখানে তাদের বকাঝকা শুরু করেন এবং ডিম ফেলে দিতে বলেন। এমন সময় স্যার আমাদেরকে তার রুমে ডাকলেন। '

অভিযোগকারী ফুটবলার আরও জানিয়েছেন, ' স্যার মেয়েটিকে বকাঝকা করে আমাকে ভেতরে ডেকে আনলেন। তিনি অভদ্র ভঙ্গিতে জিজ্ঞেস করলেন আমি কেন ডিম তৈরি করছি এবং আমি কি করছি? সেই সময় স্যার মদ্যপ ছিলেন।'

কিন্তু তদন্ত শুরু হতেই দুই অভিযোগকারিণীকে কার্যত হুমকি দেন দীপকের স্ত্রী নন্দিতা। খাদ এফসির ম্যানেজার তিনি। দীপকের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ প্রত্যাহার করে নিতে বলেন। রীতিমতো চাপ দেওয়া হয় দুই ফুটবলারকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+