East Bengal: সৌরভের পর লিয়েন্ডারকে সম্মান জানাচ্ছে ইস্টবেঙ্গল, অফলাইনে পাওয়া যাবে এসিএল ম্যাচের টিকিট
কয়েক আগেই ১লা অগাস্ট ক্লাবের প্রতিষ্ঠা দিবসে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে ভারত গৌরব সম্মান দেওয়া হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। ১৩ দিনের মধ্যেই বাংলা তথা ভারতের আরও এক ক্রীড়া আইকন লিয়য়েন্ডার পেজকে সম্মানিত করতে চলেছে লাল হলুদ।
আগামী ১৩ অগাস্ট ইস্টবেঙ্গল ক্লাবের প্রয়াত সচিব দীপক (পল্টু) দাসের ৮৫ তম জন্মদিবস স্মরণে "স্পোর্টস ডে" পালিত হবে। এই অনুষ্ঠানে এবার সম্মানিত করা হবে সদ্য টেনিসের হল অফ ফ্রেম সম্মান পাওয়া লিয়েন্ডারকে। শনিবার ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে স্পোর্টস ডে উপলক্ষ্যে তাদের সূচি ঘোষণা করা হল।

এই অনুষ্ঠানে ক্লাবের দুই বর্ষীয়ান কর্তা প্রণব দাসগুপ্ত ও কল্যাণ মজুমদারকে সম্মানিত করা হবে, ক্লাবের সদস্যপদ প্রদান করা হবে ইমামীর কর্ণধার আদিত্য আগরওয়াল ও মনীশ গোয়েঙ্কাকে। বছরের সেরা হকি খেলোয়াড় সম্মানে সম্মানিত করা হবে প্রদীপ সিং মোরকে। ক্লাবের প্রাক্তন খেলোয়াড়দের সম্মানিত করা হবে Iবছরের সেরা অ্যাথলিট (মহিলা) ঝুমা বসু কে সম্মানিত করা হবে। বছরের সেরা অ্যাথলিট (পুরুষ) কর্ণ বাগ সম্মান জানানো হবে ক্লাবের পক্ষ থেকে।
সকাল থেকেই একাধিক অনুিষ্ঠান রয়েছে। দুপুরে হবে প্রাক্তনীদের ফুটবল ম্যাচে। বিকেল ৪.৩০ থেকে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মুখ্যসচিব এবং মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়, দীপক (পল্টু) দাসের স্মারক বক্তব্য উপস্থাপন করবেন ।
অন্যদিকে, আগামী বুধবার এসিএল ২-র ম্যাচে অ্যল্টন এফসির বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। এই ম্যাচের টিকিট অফ লাইনেও পাওয়া যাবে। রবিবার থেকে ইস্টবেঙ্গল ক্লাব, রুবির মোড় এবং ত্রিধারা সম্মিলনীতে এই ম্যাচের টিকিট পাওয়া যাবে সকাল ১১ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
দীর্ঘদিন পর কোনও অন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। যোগ্যতা অর্জন করলে তবে মূল টুর্নামেন্টে সুযোগ পাবে কার্লেস কুয়াদ্রাতের দল। এই ম্যাচ এখন পাখির চোখ লাল হলুদের কাছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications