মার্কিন বিমান থেকে পড়ে মর্মান্তিক পরিণতি আফগানিস্তানের ফুটবলার জাকি-র
কাবুলের বিমানবন্দর থেকে বিমান উড়ছে। বিমানের চাকা-সহ বিভিন্ন জায়গায় কোনও কিছু আঁকড়ে ধরে বাঁচার চেষ্টায় বহু মানুষ। মৃত্যুভয় দূরে সরিয়ে, যদি কোনওভাবে প্রাণে বাঁচা যায়! যাঁরা সৌভাগ্যক্রমে ঠেলাঠেলি করে বিমানে উঠতে পেরেছেন তাঁরা বেঁচে গিয়েছেন। কিন্তু বহু হতভাগ্য বিমানের ডানা, চাকা-সহ নানা জায়গায় মরিয়া হয়ে উঠে পড়েছিলেন। অনেকে বিমানের সঙ্গেই ছুটছেন। অনেকটা রানিং ট্রেন বা বাস ধরার মতো। গত সোমবার এই দৃশ্যর সঙ্গে আরেকটা দৃশ্য চমকে দিয়েছিল গোটা বিশ্বকে। বিমান থেকে পড়ে মৃত্যু হচ্ছে দুই হতভাগ্যের।

(ছবি- টুইটার)
তাঁদেরই একজন ছিলেন জাকি আনওয়ারি। আফগানিস্তানের জাতীয় দলের ফুটবলার। আফগানিস্তানের নিউজ এজেন্সি আরিনা-র দাবি অনুযায়ী, ক্রীড়া বিষয়ক জেনারেল ডিরেক্টরেট জানিয়েছে, মার্কিন বিমানবাহিনীর বোয়িং সি-১৭ বিমান থেকে পড়ে প্রাণ হারিয়েছেন জাকি। আফগানিস্তানের দখল তালিবানরা নেওয়ার পর জাকিও অনেক দেশবাসীর মতোই পালিয়ে কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছিলেন। মরিয়া হয়ে প্রাণ বাঁচাতে মৃত্যুভয় তুচ্ছ করে কোনওভাবে উঠেছিলেন বিমানের বাইরের কোনও অংশে।
The General Directorate of Physical Education & Sports of Afghanistan confirmed Zaki Anwari, a player from the national youth football team, was among hundreds of young people who tried to leave the country by clinging to a US military plane. Anwari fell and died.#ArianaNews pic.twitter.com/onhcSMFiEu
— Ariana News (@ArianaNews_) August 19, 2021
জানা গিয়েছে, ওই বিমানটির চাকা ধরে কেউ কেউ বসেছিলেন। কেউ বসেছিলেন উড়ানের ডানার উপর। এভাবে বাঁচা সম্ভব নয় জেনেও অবিশ্বাস্যভাবে তাঁরা প্রাণে বাঁচতে এতটাই মরিয়া হয়ে দেশ ছাড়তে উদ্যত হয়েছিলেন। তাঁদেরই একজন ছিলেন জাকি। তাঁর দেহাংশ বিমানে মিলেছে বলে দাবি ওই নিউজ এজেন্সির। ওই বিমানের ভিতরে উঠতে পেরেছিলেন ৬৪০ জনকে। বিমানে যা যাত্রী ধরে তার চেয়ে পাঁচগুণ বেশি। যদিও আফগানিস্তানের জাতীয় যুব দলের ফুটবলার ১৯ বছরের জাকির বিমানের ভিতরে প্রবেশের সৌভাগ্য হয়নি। তাই বিমান থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হল তাঁর। একের পর এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হচ্ছে। একটিতে দেখা গিয়েছে বহু মানুষ বিমানবন্দরের গেট ও ঘেরা অংশের বাইরে দাঁড়িয়ে বিমানবন্দরে প্রবেশের জন্য আকুতি করছেন। আর্তনাদ করে তাঁরা বলছেন, তালিবানরা আসছে। আমাদের বাঁচান।
Disturbing Scene; this happens almost few times a day in different sides of the Kabul Airport.#kabulairport #Afghanistan#AfghanWomen pic.twitter.com/lGfRzPPvS3
— Aisha Ahmad (@AishaTaIks) August 19, 2021
মার্কিন বিমানবাহিনীর তরফে জানানো হয়েছে, যে মিলিটারি কার্গো বিমানটির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং যেটি থেকে পড়ে আরও অনেকের মতো মর্মান্তিক মৃত্যু হয়েছে জাকির, সেটি এই প্রথম এত সংখ্যক যাত্রী নিয়ে উড়েছিল। কাতার বিমানবন্দরে সকলকে পৌঁছে দেওয়া হয়। তবে ঠিক কত সংখ্যক মানুষ বিমান থেকে পড়ে প্রাণ হারিয়ছেন এবং তাঁদের কী পরিচয় সে সম্পর্কে এখনও পুরোপুরিভাবে নিশ্চিত হওয়া না গেলেও বিমানের চাকাতে অনেকের দেহাংশ মিলেছে বলে ডিপার্টমেন্ট অব দ্য এয়ার ফোর্স অব স্পেশ্যাল ইনভেস্টিগেশনসের তরফে জানানো হয়েছে। জানা গিয়েছে, বিমানটি কাবুল বিমানবন্দরে পৌঁছেছিল আফগান ও মার্কিনদের দ্রুত আফগানিস্তান থেকে সরানোর জন্য। কিন্তু সেই সরঞ্জামগুলি নামানোর আগেই কয়েক হাজার মানুষ বিমানটিকে ঘিরে ফেলেন। এরপরই অবস্থার অবনতি লক্ষ্য করে দ্রুত বিমানটি ছেড়ে দেওয়ার ব্যবস্থা হয়। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল যে দূতাবাসের আধিকারিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে মার্কিন বাহিনীকে গুলি চালাতে হয়, যাতে জনা পাঁচেক মানুষ প্রাণ হারান।












Click it and Unblock the Notifications