Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

AFC Cup: মোহনবাগান সুপার জায়ান্ট ৪-০ ব্যবধানে চূর্ণ করল ১০ জনের ওডিশাকে, পেত্রাতসের জোড়া গোল

AFC Cup: ডুরান্ড কাপ জেতার পর অব্যাহত মোহনবাগান সুপার জায়ান্টের স্বপ্নের দৌড়। আইএসএল অভিযান শুরুর আগে আজ হুয়ান ফেরান্দোর দল ৪-০ গোলে হারাল সের্জিও লোবেরার প্রশিক্ষণাধীন ওডিশা এফসিকে।

ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচটিতে জোড়া গোল করলেন দিমিত্রি পেত্রাতস। গোল পেলেন সাহাল আবদুল সামাদ, লিস্টন কোলাসোও।

AFC Cup: মোহনবাগান সুপার জায়ান্ট ৪-০ গোলে চূর্ণ করল ১০ জনের ওডিশাকে

মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম একাদশে ছিলেন গোলকিপার বিশাল কাইথ, আনোয়ার আলি, ব্রেন্ডন হ্যামিল, অনিরুদ্ধ থাপা, দিমিত্রি পেত্রাতস, হুগো বুমোস, মনবীর সিং, শুভাশিস বোস, সাহাল আবদুল সামাদ, হেক্টর ইউস্তে ও আর্মান্দো সাদিকু। এদিনের ম্যাচের আগে অবধি ওডিশা এফসি-র বিরুদ্ধে ১২টি সাক্ষাতে সবুজ মেরুনের জয় ৫টিতে, ড্র ৫টি। ওডিশার জয় ছিল ২টিতে।

দুই দলই গোল পাওয়ার চেষ্টা চালাতে থাকে, কিন্তু সেভাবে আক্রমণ দানা বাঁধছিল না। গোলকিপারদের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারছিল না কোনও দলই। ৯ মিনিটের মাথায় সাহাল আবদুল সামাদকে ট্যাকল করতে গিয়ে হলুদ কার্ড সেরিন মুর্তাদা ফল। এর কিছু পরেই হেক্টর ইউস্তের কনুই রয় কৃষ্ণর মাথায় লাগলে কার্ড দেখানোর আর্জি জানায় ওডিশা, রেফারি কর্ণপাত করেননি।

১৩ মিনিটে অফসাইডের কারণে রয় কৃষ্ণ ওডিশাকে এগিয়ে দিতে ব্যর্থ হন। ২২ মিনিটে দিমিত্রি পেত্রাতসের গোলমুখী শট প্রতিহত হয়। ২৭ মিনিটে দিমিত্রি পেত্রাতসের থেকে বল পেয়ে তা জালে জড়াতে পারেননি আর্মান্দো সাদিকু। এরপরও সুযোগ পেয়েছিলেন পেত্রাত, বুমোসরা, কিন্তু গোল আসছিল না। ৪১ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছা়ড়েন ফল।

ফল অবৈধভাবে বাধা দিয়েছিলেন বুমোসকে। রেফারির সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে হলুদ কার্ড দেখেন আহমেদ জাহু। এরপরই ফল দ্বিতীয় হলুদ তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করতে করতে। বিরতিতে খেলার ফল ছিল গোলশূন্য। তবে ওডিশা এফসি ১০ জনের হয়ে যাওয়ায় অ্যাডভান্টেজ পজিশনে ছিল বাগানই।

AFC Cup: মোহনবাগান সুপার জায়ান্ট ৪-০ গোলে চূর্ণ করল ১০ জনের ওডিশাকে

বিরতির পর ওডিশা এফসি দলে দুটি পরিবর্তন আনা হয়। যদিও খেলা শুরুর ১ মিনিটের মধ্যেই এগিয়ে যায় সবুজ মেরুন। বুমোস, অনিরুদ্ধ থাপা, আনোয়ার আলি, মনবীর সিংরা যে আক্রমণ গড়ে তোলেন তারই সুফল মেলে সবুজ মেরুন জার্সি গায়ে সাহাল আবদুল সামাদের প্রথম গোলে। মনবীরের থেকে বল পেয়ে বল জোরালো শটে জালে জড়িয়ে দেন সাহাল।

৫৫ মিনিটে সাদিকুর জায়গায় নামানো হয় জেসন কামিংসকে। বুমোস, পেত্রাতসরা চাপ বজায় রাখেন ওডিশা রক্ষণের উপর। ৬৫ মিনিটে ওডিশা রক্ষণের ভুলকে কাজে লাগিয়ে সবুজ মেরুনকে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন দিমিত্রি, দারুণ দক্ষতায় সেই প্রয়াস রুখে দেন জাহু। যদিও ৬৮ মিনিটে বাগানের দ্বিতীয় গোলটি করেন পেত্রাতসই।

ওডিশার রক্ষণভাগের ফুটবলার হেডে বল বিপন্মুক্ত করতে গেলে তা গিয়েছিল সাহালের কাছে। সাহালের শট আটকালেও বল নিয়ন্ত্রণে নিতে পারেননি ওডিশা গোলরক্ষক অমরিন্দর সিং। সেই সুযোগে বল তিন কাঠিতে পাঠিয়ে দেন পেত্রাতস। দুই গোলে পিছিয়ে পড়তেই ১০ জনের ওডিশার ভাগ্য নির্ধারিত হয়ে যায়।

৭৩ মিনিটে সাহালের জায়গায় লিস্টন কোলাসো ও শুভাশিসের জায়গায় নামেন গ্লেন মার্টিন্স। ৭৯ মিনিটে সবুজ মেরুনের তৃতীয় গোলটি করেন লিস্টন। মনবীরের শটে মাথা ছুঁইয়ে। এরপর কামিংসও গোল করার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন, কোনওরকমে তা বাঁচান অমরিন্দর। ৮২ মিনিটে পেত্রাতসের দ্বিতীয় তথা চতুর্থ গোলটি আসে।

বাগান কোচ ফেরান্দো ৮৩ মিনিটে মনবীর সিংয়ের জায়গায় আশিস রাই ও হুগো বুমোসের জায়গায় কিয়ান নাসিরিকে নামান। এরপর কোনও দল গোল করতে পারেনি। শনিবার আইএসএলে পাঞ্জাব এফসির বিরুদ্ধে অভিযান শুরুর আগে এই জয় আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিল বাগানের। ওইদিনই ওডিশা খেলবে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+