ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন কে ছিলেন, জানুন তাঁর সম্পর্কে এই তথ্যগুলি, শিক্ষক দিবসের সঙ্গে তাঁর কী সম্পর্ক
প্রতি বছর সকল ছাত্রছাত্রীরা তাদের শিক্ষক শিক্ষিকার জন্য পালন করে থাকেন 'শিক্ষক দিবস’। প্রতিবছর ৫ সেপ্টেম্বর পালিত হয় এই বিশেষ দিনটি। এই দিনের সঙ্গে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের বিশেষ যোগ রয়েছে। কারণ তাঁর জন্মদিন উপলক্ষ্যেই এই দিনটি পালিত হয় শিক্ষক দিবস।
সারা বছর সকল পড়ুয়ারা এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। তিনি ছাত্রদের প্রকৃত শিক্ষার জন্য অনেক অবদান রেখে গেছেন। আপনি কি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন সম্পর্কে এই অজানা তথ্যগুলি কি আপনার জানা আছে?

- শিক্ষার জন্য অবদান রেখেছেন তিনি
ভারতের প্রথম সহ রাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন মহীশূর বিশ্ববিদ্যালয় দর্শন বিষয়ে অধ্যাপনা করেছিলেন। মাদ্রাজ-খ্রিস্টান কলেজ থেকে দর্শনে স্নাতকোত্তর ও ডিগ্রি নিয়েছিলেন তিনি। তিনি ছাত্রদের প্রকৃত শিক্ষার জন্য অনেক অবদান রেখে গেছেন। যা ভাষায় বলা যায় না।
- কোথায় জন্মগ্রহণ করেছেন তিনি
১৮৮৮ সালের ৫ সেপ্টেম্বর তামিলনাড়ুর তিরুত্তানিতে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তাঁর পিতার নাম সর্বপল্লী বীরস্বামী ও মাতার নাম সীতাম্মা। তিনি শিবকামুকে বিবাহ করেছিলেন। তিনি ছয়টি সন্তানের পিতা।
- কোথা থেকে তিনি দর্শন বিষয়ে শিক্ষা নিয়েছেন
পড়াশুনায় হাতে খড়ি হওয়ার পর থেকেই তাঁর মেধা দেখে অবাক হতেন সকলে। ছোটবেলায় তিনি মিশনারি স্কুলে পড়তেন। তারপর তিনি মাদ্রাজ খ্রিস্টান কলেজে ভর্তি হন। এখান সেখান থেকে রাধাকৃষ্ণান দর্শন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পান। তারপর ১৯১৬ সালে তিনি মাদ্রাজ রেসিডেন্সি কলেজে সহকারী অধ্যাপক হিসেবে যুক্ত হন।
- কেন এদিনেই শিক্ষক দিবস পালন করা হয়
তিনি ১৯৫২ সালে দেশের প্রথম উপরাষ্ট্রপতি , ঠিক ১০ বছর পরে দ্বিতীয় রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছিলেন। তিনি একজন রাজনীতিবিদ ছিলেন। তছাড়াও তাঁর অধ্যাপনায় পড়ুয়ারা মুগ্ধ হয়ে যেতেন। তাই তার জন্মদিনকেই শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকেন পড়ুয়ারা।
- মর্যাদা
তবে এখানেই শেষ নয়, রাধাকৃষ্ণান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অধ্যাপকের কাজ করেছেন। ১৯২৬ সালের জুন মাসে তিনি বুদ্ধি ভিত্তিক দক্ষতার কারণেও তাঁকে সম্মানিত করা হয়েছিল। ১৯২৯ সালে তিনি ম্যানচেস্টার কলেজের অধ্যাপক হওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন সেখানেও তাঁকে সম্মানিতও করা হয়েছিল।
- কত টাকা বেতন পেতেন তিনি
যখন তিনি ভারতের রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন সেই সময় তাঁকে ১০ হাজার টাকা বেতন দেওয়া হয়েছিল। সেই টাকা থেকে তিনি ২৫০০ টাকা রেখে, বাকি টাকাটা তিনি প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিলে দান করতেন।












Click it and Unblock the Notifications