পৃথিবীতে এমন ৬টি স্থান রয়েছে যেখানে সূর্য অস্ত যায় না, জানেন সেই বিরল স্থানগুলি কোথায়
পৃথিবীতে এমনও জায়গা আছে, যেখানে টানা ৭৬ দিন ধরে সূর্য আকাশে প্রতিভাত হয়। অর্থাৎ ৭৬ দিন সূর্যাস্ত হয় না। বিভ্রান্ত হবে না, এই বিস্ময়কর কাণ্ড দিনের পর দিন বছরের পর বছর, যুগ যুগ ধরে ঘটে চলেছে।
বিপুলা এই পৃথিবীর কতটুটুই বা আমরা জানি। আমরা কি জানি, পৃথিবীতে অএমন স্থান রয়েছে, যেখানে সূর্য অস্ত যায় না! কোথায় অবস্থিত সেই স্থান। এমন চমৎকার ঘটে চলে কোন দেশে? সাধারণ ধারণা এই যে পৃথিবীর ১২ ঘণ্টা দিন, ১২ ঘণ্টা রাত। কিন্তু এমনও জায়গা আছে দিনের ২৪ ঘণ্টাই আকাশে থাকে সূর্যের উপস্থিতি।
পৃথিবীতে এমনও জায়গা আছে, যেখানে টানা ৭৬ দিন ধরে সূর্য আকাশে প্রতিভাত হয়। অর্থাৎ ৭৬ দিন সূর্যাস্ত হয় না। বিভ্রান্ত হবে না, এই বিস্ময়কর কাণ্ড দিনের পর দিন বছরের পর বছর, যুগ যুগ ধরে ঘটে চলেছে। পৃথিবীতে এমন অত্যাশ্চর্য স্থান আছে ৬টি, যেখানে সূর্য অস্ত যায় না ২৪ ঘণ্টায়।
আসুন, আমরা পরিচয় করে নিই সেই ৬ অত্যাশ্চর্য জায়গার সঙ্গে।

নরওয়ে
আমরা প্রায় সকলেই জানি নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। নরওয়েতে মধ্যরাতে সূর্য দেখা যায়। আসলে সূর্যে এখানে ৭৬ দিন অস্ত যায় না। সারাক্ষণ সূর্য দেখা যায় আকাশে। এই নরওয়ে উত্তর ইউরোপে অবস্থিত। আর্কটিক সার্কেলে অবস্থিত। এখানে মে মাস থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত প্রায় ৭৬ দিন সূর্যের অস্ত হয় না। অর্থাৎ দিন থাকে। নরওয়ের স্যালবার্ড অঞ্চলে ১০ এপ্রিল থেকে ২৩ অগাস্টচ পর্যন্ত একটা সূর্য আকাশে প্রতীয়মান থাকে।

কানাডার নুনাভুত
কানাডার নুনাভুতেও সূর্য অস্ত যায় না প্রতিদিন। কানাডার উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত এই জায়গা। এটিও আর্কটিক সার্কেলের কাছেই। আর্কটিক সার্কেল থেকে মাত্র দুই ডিগ্রি উপরে এই অঞ্চল। এখানে সূর্যে আকাশে দেখা যায় টানা ২ মাস। আবার শীতকালে এই স্থানে প্রায় ৩০ দিন সূর্যের আলো দেখা যায় না, অন্ধকার থাকে।

আইসল্যান্ড
ইউরোপের বৃহত্তম দ্বীপগুলির অন্যতম আইসল্যান্ডে ২৪ ঘণ্টা সূর্যের আলো থাকে। গ্রীষ্মকালে আইসল্যান্ডের আকাশে রাতেও থাকে সূর্যের আলো। জুন মাসে সূর্য কখনইও অস্ত যায় না। মাসভর দিন থাকে আইসল্যান্ডে। মধ্যরাতের সূর্যের দেখা পাওয়া এখানে এক সুন্দর অভিজ্ঞতা। মধ্যরাতে সূর্য দেখতে হলে আইসল্যান্জের আর্কটিক সার্কেলের আকুরেরি ও গ্রিমসি দ্বীপ শহরে যেতে হবে।

আলাস্কার ব্যারো
আলাস্কা পৃথিবীর এমন একটি শহর যা শীত ও গ্রীষ্ম উভয় সময়েই নান্দনিক। মে মাসের শেষ থেকে জুলাই মাসের শেষের দিকে প্রায় দু-মাস এই অঞ্চলে কখনই সূর্য অস্ত যায় না। আবার নভেম্বর এলে আলাস্কার ব্যারো শহর সম্পূর্ণ অন্ধকারে ঢেকে যায়। সারা মাস ভর রাত নেমে আসে আলাস্কার ব্যারো শহরে।

ফিনল্যান্ড
ফিনল্যান্ডও সেই দেশে যেখামে টানা প্রায় ৭৩ দিন রৌদ্রকরোজ্বল থাকে। টানা ৭৩ দিন সূর্যের উপস্থিতিতে মানুষ কম ঘুমায়। আর শীতকালে বেশি ঘুমায়। শীতকালে রোদ থাকে না। অন্ধকার থাকে ফিনল্যান্ডের বিস্তীর্ণ অঞ্চল। ফিনল্যান্ডের স্কিইং এবং ইগলুতে সূর্যের উপস্থিতি সবথেকে ভালো দেখা যায়।

সুইডেন
সুইডেনে মাঝারাতে সূর্যে অস্ত যায়। আবার ভোর না হতে হতেই সূর্য উদয় হয়ে যায়। ২৪ ঘণ্টার মধ্যে মাত্র কয়েক ঘণ্টা সূর্য থাকে না আকাশে। এখানে একটানা রোদ থাকে বছরের ৬ মাস। এই ৬ মাস এখানে মানুষ কাটায় নানা মজা করে। বাকি ৬ মাসের রোদ না থাকার আনন্দ তাঁরা মিটিয়ে নেন এই ৬ মাসেই।












Click it and Unblock the Notifications