নতুন বছরে আরও ধামাকা, আরও সস্তা হল জিও

রিচার্জ প্ল্যানগুলিকে পরিমার্জন করল রিলায়েন্স জিও। মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে প্ল্যানগুলি। নাম দেওয়া হয়েছে হ্যাপি নিউ ইয়ার ২০১৮।

রিচার্জ প্ল্যানগুলিকে পরিমার্জন করল রিলায়েন্স জিও। মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে প্ল্যানগুলি। নাম দেওয়া হয়েছে হ্যাপি নিউ ইয়ার ২০১৮।

বর্তমানে চালু থাকা ৩০৯, ৩৯৯, ৪৫৯, ৪৯৯ টাকার প্ল্যানগুলিকে পরিমার্জন করল রিলায়েন্স জিও। মঙ্গলবার থেকে এই নতুন প্ল্যানগুলি কার্যকর করা হয়েছে। বর্তমানে থাকা সুবিধার সঙ্গে যুক্ত হচ্ছে অতিরিক্ত ডেটা কিংবা প্রত্যেকটি প্ল্যানেই কমানো হয়েছে ৫০ টাকা করে।

নতুন বছরে আরও ধামাকা, আরও সস্তা হল জিও

রিলায়েন্স জিও-র নতুন প্ল্যানগুলি পাওয়া যাবে ১৪৯ টাকা, ১৯৮ টাকা, ৩৪৯ টাকা, ৩৯৮ টাকা, ৩৯৯ টাকা, ৪৪৮ টাকা, ৪৪৯ টাকা এবং ৪৯৮ টাকায়। প্ল্যানগুলি পাবেন শুধুমাত্র জিও প্রাইম মেম্বাররাই।

জিও-র ১৯৯ টাকা পরিবর্তিত হয়ে ১৪৯ টাকায়

৫০ টাকা কমিয়ে দেওয়া হয়েছে জিও-র ১৯৯ টাকা প্ল্যানে। অর্থাৎ ১৯৯ টাকার প্ল্যানটি এখন পাওয়া যাচ্ছে ১৪৯ টাকায়। গ্রাহকরা ১৪৯ টাকায় পাবেন, প্রতিদিন ১ জিবি করে ২৮ জিবি ফোর জি ডেটা ২৮ দিনের জন্য। সঙ্গে থাকছে আনলিমিটেড লোকাল, এসটিডি এবং ভয়েস কল। থাকছে এসএমএস-এর সুবিধাও।

জিও-র ৩৯৯ টাকা পরিবর্তিত হয়ে ৩৪৯ টাকায়

৫০ টাকা কমিয়ে দেওয়া হয়েছে জিও-র ৩৯৯ টাকা প্ল্যানে। অর্থাৎ ৩৯৯ টাকার প্ল্যানটি এখন পাওয়া যাচ্ছে ৩৪৯ টাকায়। গ্রাহকরা ৩৪৯ টাকায় পাবেন, প্রতিদিন ১ জিবি করে ৭০ জিবি ফোর জি ডেটা ৭০ দিনের জন্য। সঙ্গে থাকছে আনলিমিটেড লোকাল, এসটিডি এবং ভয়েস কল। থাকছে এসএমএস-এর সুবিধাও।

জিও-র ৪৪৯ টাকা পরিবর্তিত হয়ে ৩৯৯ টাকায়

৫০ টাকা কমিয়ে দেওয়া হয়েছে জিও-র ৪৪৯ টাকা প্ল্যানে। অর্থাৎ ৪৪৯ টাকার প্ল্যানটি এখন পাওয়া যাচ্ছে ৩৯৯ টাকায়। গ্রাহকরা ৩৯৯ টাকায় পাবেন, প্রতিদিন ১ জিবি করে ৮৪ জিবি ফোর জি ডেটা ৮৪ দিনের জন্য। সঙ্গে থাকছে আনলিমিটেড লোকাল, এসটিডি এবং ভয়েস কল। থাকছে এসএমএস-এর সুবিধাও।

জিও-র ৪৯৯ টাকা পরিবর্তিত হয়ে ৪৪৯ টাকায়

৫০ টাকা কমিয়ে দেওয়া হয়েছে জিও-র ৪৯৯ টাকা প্ল্যানে। অর্থাৎ ৪৯৯ টাকার প্ল্যানটি এখন পাওয়া যাচ্ছে ৪৪৯ টাকায়। গ্রাহকরা ৪৪৯ টাকায় পাবেন, প্রতিদিন ১ জিবি করে ৯১ জিবি ফোর জি ডেটা ৯১ দিনের জন্য। সঙ্গে থাকছে আনলিমিটেড লোকাল, এসটিডি এবং ভয়েস কল। থাকছে এসএমএস-এর সুবিধাও।

নতুন বছরে আরও ধামাকা, আরও সস্তা হল জিও

একইসঙ্গে রিলায়েন্স জিও বাজারে এনেছে আরও ৪টি প্রিপেড রিচার্জ প্ল্যান। রিচার্জ প্ল্যানগুলি পাওয়া যাচ্ছে ১৯৮, ৩৯৮, ৪৪৮ এবং ৪৯৮ টাকায়।

জিও-র ১৯৮ টাকার রিচার্জ প্ল্যান
আগে জিও-র ১৯৮ টাকার রিচার্জ প্ল্যানে ২৮ জিবি-র ফোর জি ডেটা দেওয়া হচ্ছিল ২৮ দিনের জন্য। এবার নতুন ১৯৮ টাকার জিও-র রিচার্জ প্ল্যানে থাকছে ৪২ জিবি ফোরজি ডেটা ২৮ দিনের জন্য। অর্থাৎ আগে যেখানে দিনে ১ জিবি করে ডেটা দেওয়া হত, এখন সেখানে দেওয়া হচ্চে ১.৫ জিবি করে।

জিও-র ৩৯৮ টাকার রিচার্জ প্ল্যান
আগে জিও-র ৩৯৮ টাকার রিচার্জ প্ল্যানে ৭০ জিবি-র ফোর জি ডেটা দেওয়া হচ্ছিল ৭০ দিনের জন্য। এবার নতুন ৩৯৮ টাকার জিও-র রিচার্জ প্ল্যানে থাকছে ১০৫ জিবি ফোরজি ডেটা ৭০ দিনের জন্য। অর্থাৎ আগে যেখানে দিনে ১ জিবি করে ডেটা দেওয়া হত, এখন সেখানে দেওয়া হচ্চে ১.৫ জিবি করে।

জিও-র ৪৪৮ টাকার রিচার্জ প্ল্যান
আগে জিও-র ৪৪৮ টাকার রিচার্জ প্ল্যানে ৮৪ জিবি-র ফোর জি ডেটা দেওয়া হচ্ছিল ৮৪ দিনের জন্য। এবার নতুন ৪৯৮ টাকার জিও-র রিচার্জ প্ল্যানে থাকছে ১৩৬ জিবি ফোরজি ডেটা ৯১ দিনের জন্য। অর্থাৎ আগে যেখানে দিনে ১ জিবি করে ডেটা দেওয়া হত, এখন সেখানে দেওয়া হচ্চে ১.৫ জিবি করে।

জিও-র ৪৯৮ টাকার রিচার্জ প্ল্যান
আগে জিও-র ৪৯৮ টাকার রিচার্জ প্ল্যানে ৯১ জিবি-র ফোর জি ডেটা দেওয়া হচ্ছিল ৯১ দিনের জন্য। এবার নতুন ৪৪৮ টাকার জিও-র রিচার্জ প্ল্যানে থাকছে ১২৬ জিবি ফোরজি ডেটা ৮৪ দিনের জন্য। অর্থাৎ আগে যেখানে দিনে ১ জিবি করে ডেটা দেওয়া হত, এখন সেখানে দেওয়া হচ্চে ১.৫ জিবি করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+