Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

হাত মেলাল আইসিস-আল কায়েদা: সিমি, আইএম কী বার্তা পেল?

জুজু
আইসিসি জঙ্গিগোষ্ঠীকে নিয়ে চূড়ান্ত সতর্কতা জারি করেছেন ভারতীয় গোয়েন্দারা। ইদানীং তারা আল কায়েদার সঙ্গে হাত মিলিয়েছে বলে খবর। আইসিসি প্রধান আবু বকর আল বাগদাদির প্রকাশ করা একটি ভিডিও থেকেই এটা জানিয়েছে।

আইসিস, আল কায়েদার সমঝোতা ইন্ডিয়ান মুজাহিদিন, সিমি-র ক্ষেত্রে কী বার্তা বয়ে আনবে

আইসিস ও আল কায়েদা জোট বাঁধার পর ইন্ডিয়ান মুজাহিদিন ও সিমি নিশ্চয় তাদের মনস্থির করবে। এই দুই সংগঠন আলাদা-আলাদাভাবে কাজ করে। এদের ক্যাডার নিয়োগের পদ্ধতি ও কাজকর্ম আলাদা। এরা হাত মেলালে সন্ত্রাসবাদীরা শক্তিশালী হবে। মনে রাখতে হবে, আইসিস-এ যে ক্যাডার নিয়োগ করে এখন, সেই সুলতাম আহমেদ আরমার এখনও ইন্ডিয়ান মুজাহিদিনের সদস্য। সে এক সময় আল কায়েদার পক্ষে কাজ করত। আইসিস-এর উত্থান হওয়ার পর থেকে তাদের হয়ে কাজ করছে।

আরমার আর তার এক শাগরেদ, পাকিস্তানের কারমান শাহ নিশ্চয় এটা ভেবে খুশি হবে যে, আইসিস ও আল কায়েদা এখন হাত মিলিয়েছে এবং নিজেদের মতানৈক্য দূর করতে পেরেছে।

এর অর্থ, ভারতকে এ বার সন্ত্রাসবাদীদের সম্মিলিত শক্তি মোকাবিলা করতে হবে। সেই দিন আর বেশি দূরে নেই, যখন সিমি আর ইন্ডিয়ান মুজাহিদিনকে সঙ্গে নিয়ে আল কায়েদা ও আইসিসি ভারতের বিরুদ্ধে মারাত্মক আক্রমণ চালাবে।

এখনও পর্যন্ত ইন্ডিয়ান মুজাহিদিন, সিমি কাজ করছে আলাদাভাবে

সন্ত্রাসবাদ-বিরোধী বিশেষজ্ঞরা বলছেন, এখনও ইন্ডিয়ান মুজাহিদিন ও সিমি আলাদাভাবে কাজ করছে। সিমি এখন নাশকতামূলক কাজের জন্য অর্থ জোগাতে ব্যস্ত এবং আল কায়েদার দিকে এদের ঝোঁক বেশি। অন্যদিকে, ইন্ডিয়ান মুজাহিদিনের উদ্দেশ্য হল, আইসিসকে রণকৌশলগত সহায়তা দেওয়া।

ভারতীয় গোয়েন্দাদের মতে, পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা সুলতান আহমেদ আমরার ওপর নজর রাখতে হবে। সম্প্রতি হায়দরাবাদে দুই জঙ্গি ধরা পড়ার পর জানা গিয়েছে যে, এরা সুলতান আহমেদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলত।

ওই জঙ্গিচাঁইয়ের সব কথোপকথন ও সোশ্যাল মিডিয়াতে পোস্ট জোগাড় করেছেন গোয়েন্দারা। এগুলোই হল সবচেয়ে শক্তিশালী তথ্যপ্রমাণ। হায়দরাবাদ পুলিশ এর ভিত্তিতেই মামলা রুজু করবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+