মাতৃ দিবসে মাকে কীভাবে খুশি করবেন ভাবছেন, রইল আপনার জন্য টিপস
চলতি বছরের ১৪ মে বিশ্বজুড়ে পালিত হবে মা দিবস। মায়েরা প্রতিটি সন্তানের কাছে এক আলাদা টান, তা হবে নাই বা কেন, এটান যেন নাড়ী চেরা টান! প্রতিটি মা সযত্নে, কত কষ্টে তার সন্তানদের বড় করে তোলেন। বিশ্বের বেশিরভাগ সন্তানরাই কিন্তু তার মায়েদের জন্য এই দিনটি পালন করেন।
এই দিনটিতে তারা মায়েদের সব কাছ থেকে ছুটি দেন। তারা মাকে ঘুরতে নিয়ে যান। মাকে খুশিতে রাখার চেষ্টা করেন। নানাভাবে পালন করেন এই দিনটি। এবার এমন অনেকে রয়েছেন যারা চাকরি সূত্রে বা পড়াশোনার জন্য বাইরে থাকেন। তারাও কিন্তু সেদিন মায়ের কাছাকাছি না থেকেও পালন করতে পারেন মা দিবস। তারা মাকে সুন্দর শুভেচ্ছা বার্তা পাঠাতে পারেন।

দিতে পারেন ভালো গিফটও। আবার ভিডিও কলে মায়ের সঙ্গে কথা বলতে পারেন। গল্প করতে পারেন। মনের দুঃখ, সুখ অনুভূতি শেয়ার করতে পারেন। মায়ের জন্য অনলাইনে পাঠাতে পারেন সুন্দর খাবার, পছন্দের গিফটও।
যে সন্তানরা মায়ের কাছে থাকেন সেদিন তারা অফিস ছুটি নিয়ে একটু মাকে নিয়ে বাইরে ঘুরে আসুন। তাতে আপনার মা খুব খুশি হবেন। বছরের প্রতিটা দিনই আপনার মা আপনাদের জন্য রান্না করে রান্না করে খাওয়ান। ব্রেকফাস্ট থেকে ডিনার নিজের হাতে তারা রান্না করেন। এই দিনটি নয় সন্তানরা মাকে রান্না করে খাওয়ান। এভাবে আপনার মাকে উপহার দিতে পারেন। তার পছন্দের রান্না করে আপনারা খাওয়াতে পারেন।

যদি আপনার মা গল্পের বই পড়তে ভালোবাসেন, তাহলে আপনার মাকে পছন্দ মত বই উপহার দিতে পারেন, তাতে তিনি কিন্তু খুব খুশি হবেন।
মাতৃ দিবসের আগেই জেনে নিন আপনার মায়ের পছন্দ কী, সেই মতন মায়ের পছন্দ জন্য উপহার কিনে আনুন। মায়ের জন্য কেনা গিফট মা দিবসে তাকে দিন। তাতে আপনার মা খুব খুশি হবেন।

নিজে হাতে কার্ড বানিয়েও মাকে দিতে পারেন এবং সেই কার্ডের ভেতর মায়ের প্রতি আপনার যে আবেগ, ভালবাসার রয়েছে কার্ডে গুছিয়ে লিখে দিন।
যদি আপনি বিদেশে থাকেন তাহলে মাতৃ দিবসের আগেই মায়ের জন্য সুন্দর চিঠি লিখুন। যেখানে বুঝিয়ে দিন আপনি দূরে আছেন মাকে ছেড়ে কত কষ্টে, আপনি আপনার মাকে কতটা ভালোবাসেন সেই কথাগুলি আপনার মাকে আপনি চিঠিতে লিখে স্পিড পোস্ট করতে পারেন। সেই সঙ্গে মাকে সুন্দর উপহারও দিতে পারেন।

ইন্টারনেটের যুগে পৃথিবী যেন আমাদের হাতের মুঠোয়। আমরা এই ইন্টারনেটের মাধ্যমে জীবনের সবকিছু করতে পারি । ঘরে বসেই খাবার অর্ডার করতে পারি শখের জিনিস অর্ডার করতে পারি, তাছাড়া আরোও অনেক কিছু। সেখানে আপনার মায়ের জন্য একটা পছন্দের কোনোও গিফট কিনে আপনি অনলাইনে অর্ডার করুন। যেটা মাতৃ দিবসে আপনার মায়ের হাতে এসে পৌঁছায়, দেখবেন তাতে আপনার মা কতটা খুশি হবেন।
মাকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যান। মায়ের সঙ্গে অনেকটা সময় কাটান। সুখ-দুঃখ ভাগ করে নিন। তাতে আপনার মা আরও বেশি খুশি হবেন।












Click it and Unblock the Notifications