Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জানেন কি কেন প্রত্যেক বছর মে মাসের দ্বিতীয় রবিবার পালন হয় বিশ্ব মাতৃ দিবস

জানেন কি কেন প্রত্যেক বছর মে মাসের দ্বিতীয় রবিবার পালন হয় বিশ্ব মাতৃ দিবস

মে মাসের প্রত্যেক দ্বিতীয় রবিবারে মায়েদের সম্মানে পালন করা হয় বিশ্ব মাতৃ দিবস। এ বছরও তার ব্যতিক্রম হবে না। ১০ মে রবিবার পালন করা হবে এই দিনটি। যদিও এ বছর লকডাউনের দরুণ মাতৃদিবস ঘরে বসেই পালন করতে হবে মায়েদের সন্তানদের। কিন্তু প্রত্যেক বছর মে মাসের দ্বিতীয় রবিবারে কেন এই দিনটি পালন করে বিশ্ববাসী জানেন কি।

১৯০৮ সালে প্রথম মাৃতদিবস পালন আমেরিকায়

১৯০৮ সালে প্রথম মাৃতদিবস পালন আমেরিকায়

মা এমনই একটা জিনিস যার সঙ্গে পৃথিবীর কোনও দামী বস্তুর তুলনা হয় না। প্রতিটি মানুষের জীবনেরই অবিচ্ছেদ্য অঙ্গ হল মা। আর এই মায়ের জন্য কোনও বিশেষ দিনের দরকার হয় না। যদিও মায়ের জন্য সম্মান, ভালবাসা, শ্রদ্ধা জানাতেই এই বিশেষ দিনের আয়োজন। বিশ্বে প্রথম মাতৃদিবস আমেরিকায় পালন করা হয় ১৯০৮ সালে। আমেরিকার স্কুল শিক্ষিকা আনা জার্ভিস নিজের মাকে খুবই ভালবাসতেন। নিজে কখনও বিয়ে করেননি। তাই ১৯০৫ সালে তাঁর মা অ্যান রিভস জার্ভিসের মৃত্যুর পরই মাকে বিশেষ শ্রদ্ধা জানাতে এই বিশেষ দিনটার প্রচলন শুরু করেন। তিনিই প্রথম ১৯০৫ সালে মাতৃদিবসকে স্বীকৃতি দেওয়ার জন্য লড়াই শুরু করেছিলেন। শুরুর দিকে এই প্রস্তাব খারিজ করে দিয়েছিল মার্কিন কংগ্রেস। অবশেষে আমেরিকার সব প্রদেশ তার প্রস্তাবে রাজি হয়ে ওই দিন ছুটি পালন করে। তারপর থেকেই সারা দেশে এই দিনটা খুব সুন্দর করে পালন করা হয়।

১৯১৪ সাল থেকেই মে মাসের রবিবার পালন হয় এই দিন

১৯১৪ সাল থেকেই মে মাসের রবিবার পালন হয় এই দিন

আমেরিকার সিভিল যুদ্ধ চলাকালীন আনা মাদার্স ডে ক্লাব গঠন করেন, যেখানে আহত সৈনিকদের চিকিৎসা করা হতো। ১৯১৪ সালের ৯ মে আমেরিকান প্রেসিডেন্ট উড্রো উইলসন একটি আইন পাশ করেছিলেন। আর তাতেই বলা হয়েছিল মে মাসে দ্বিতীয় রবিবার করে মাতৃদিবস পালন করে। তারপর থেকেই আমেরিকা সহ ভারত এবং বেশ কিছু দেশে মে মাসের দ্বিতীয় রবিবারই এই বিশেষ দিন পালন করা হয়।

মাতৃদিবসের বিরোধিতায় আনা

মাতৃদিবসের বিরোধিতায় আনা

এরপর থেকে বিভিন্ন সংস্থা লাভের আশায় মাতৃদিবসকে উপলক্ষ্য করে কার্ড তৈরি করতে থাকেন। যার তীব্র বিরোধিতা করেন আনা। তাঁর মতে সন্তানরা মায়েদের জন্য সময় পান না, তাই তাঁদের উচিত কেনা কার্ডের বদলে নিজের হাতে তৈরি কার্ড দিয়ে মায়ের প্রতি তাঁদের ভালোবাসাকে প্রকাশ করা। শুধু তাই নয় তিনি এরপর নিজেই মাদার্স ডে বয়কট করার জন্য প্রতিবাদে সামিল হন। পরে অবশ্য শান্তি ভঙ্গ করার জন্য আনাকে গ্রেফতার করা হয়। ১৯৪৮ সালে মৃত্যু হয় আনা জার্ভিসের।

বিভিন্ন সময় বিশ্বে পালিত মাতৃদিবস

বিভিন্ন সময় বিশ্বে পালিত মাতৃদিবস

২ ফেব্রুয়ারি মাতৃদিবস পালন করা হয় গ্রিসে। ব্রিটিনে মার্চ মাসের চতুর্থ রবিবার মাতৃদিবস পালিত হয়। অন্যদিকে বর্তমান রানি সিরিকিটের জন্মদিনে আগস্ট মাসে থাইল্যান্ডে পালিত হয় মাতৃদিবস। তবে ভারত সহ পৃথিবীর বেশিরভাগ দেশেই মে মাসের দ্বিতীয় রবিবার পালিত হয় বিশ্ব মাতৃদিবস।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+