অবসাদ বাড়ছে শীতে, গরমে কাজের উৎসাহ দ্বিগুণ হচ্ছে, জানেন কি জলবায়ু পরিবর্তন প্রভাব ফেলছে মুড সুইংয়ে
জলবায়ু পরিবর্তনের কারনে প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে
সুস্থ স্বাভাবিক জীবন যাপনের ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য ঠিক থাকা ভীষণভাবে জরুরি। কিন্তু জানেন কি জয়বায়ু পরিবর্তন প্রভাব ফেলছে মানসিক স্বাস্থ্যও। আবহাওয়া বদলের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে মানুষের মুড। কখনও অবসাদে আচ্ছন্ন হয়ে পড়ছেন তাঁরা। কখনও আবার দ্বিগুণ উদ্দিপনায় কাজ শুরু করে দিচ্ছেন। জেনে নিন আর কী কী বলছেন গবেষকরা। মানসিক স্বাস্থ্যর ক্ষতির আশঙ্কায় রয়েছেন তাঁরা।

জলবায়ু পরিবর্তনের ধাক্কা
গোটা বিশ্বজুড়ে এখন একটাই সংকট জলবায়ু পরিবর্তন। সারা বছর ধরে এই জলবায়ু পরিবর্তনের সঙ্গে যুদ্ধ করে চলেছেন তাঁরা। বিধ্বংসী বন্যা থেকে শুরু করে ভয়ঙ্কর গরম। প্রবল ঝড় বৃষ্টি। প্রাকৃতির বিপর্যয়ে চমক ধরাচ্ছে জলবায়ু পরিবর্তন। যেখানে কখনও টর্নেডো দেখা যায়নি সেখানে দেখা দিচ্ছে টর্নেডো। আবার যেখানে কখনও তাপমাত্রা ১ ডিগ্রিতে নামেনি। েসখানে তাপমাত্রা নেমে যাচ্ছে ১ ডিগ্রিতে। শীত শেষ হয়ে যাচ্ছে তারাতাড়ি। গরমে পারদ চড়ছে ৪৫ ডিগ্রির উপরে। নাজেহাল দশা আম জনতার।

মানসিক স্বাস্থ্যে প্রভাব
গবেষকরা দাবি করছেন এই জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। যেভাবে হঠাৎ হঠাৎ অস্বাভাবি রকমের চরমভাবাপন্ন আবহাওয়া েদখা দিচ্ছে। তার জেরে প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যেও। বিজ্ঞানীদের দাবি একদিকে যখন রকমারি রোগ জ্বালা বাড়ছে। নতুন নতুন ভাইরাসের আগমন ঘটছে। সেরকমই নতুন নতুন মানসিক অবস্থান তৈরি হচ্ছে এই জল বায়ু পরিবর্তনের কারণে।

আবহাওয়া বদলে বদলে যাচ্ছে মুড
গবেষকরা জানিয়েছেন আবহাওয়া বদলের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে মুড। গবেষকরা জানিয়েছেন শীত যখন জাঁকিয়ে পড়ছে তখন সাধারণ প্রেক্ষিতেই মানুষের মনে ভর করছে অবসান। তাঁরা অবসাদ গ্রস্ত হয়ে পড়ছেন। প্রসঙ্গত উল্লেখ্য এবার জলবায়ু পরিবর্তনের কারণে রাজধানী দিল্লি সহ উত্তর পশ্চিম ভারতে জাঁকিয়ে শীত পড়েছিল। দিল্লির তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল। এবং সেটা অনেকদিন পর্যন্ত স্থায়ীও হয়েছিল। আবার একই ভাবে গরমে কাজের ইচ্ছে দ্বিগুণ হয়ে যাচ্ছে। আর এই দুই আবহাওয়ার চরম পরিস্থিতির কারণে বেশ কিছু মানসিক সমস্যা দেখা দিচ্ছে।

কেন হচ্ছে এগুলি
এর নেপথ্যে রয়েছে একাধিক কারণ। গবেষকরা দাবি করেছেন আবহাওয়ার পরিবর্তনের জেরে এই মুড সুইংয়ের কারণ হচ্ছে নানা হরমোনাল চেঞ্জ। সেকারণে নানা রকম সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। অনেক রকমেরক মানসিক ডিসঅর্ডারও তৈরি হচ্ছে বলে জানিয়েছেন গবেষকরা। এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব যত বাড়বে তত সমস্যা বাড়বে বলে জানিয়েছেন তাঁরা।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications