অফিসে খারাপ পারফরম্যান্স! একে অপরকে থাপ্পড় মেরে অভিনব শাস্তি, ভাইরাল ভিডিও
আপনি কোথাও কাজ করেন, কিম্বা আপনিই কোনো কোম্পানির বস। তাহলে এই ভাইরাল ভিডিওটি দেখুন।
আপনি কোথাও কাজ করেন, কিম্বা আপনিই কোনো কোম্পানির বস। তাহলে এই ভাইরাল ভিডিওটি দেখুন। কী করে বিভিন্ন মহিলা কর্মচারীরা একে অপরকে থাপ্পড় মেরে চলেছেন।

কোনও এক এশীয় কোম্পানির বছর শেষে গালা অনুষ্ঠানের আসর ছিল। সেখানেই সংস্থার মহিলা কর্মচারীদের একে অপরের গালে থাপ্পড় মারতে বাধ্য করে কোম্পানি।
নাচাং জিনহুয়ান মেইয়ি স্কিন কেয়ার কোম্পানি-র মহিলা কর্মচারীদের যাঁরা পারফরম্যান্স করতে পারেননি তাঁদের জন্য এই নিয়ম চালু করেছে কোম্পানি।
কোম্পানিতে চাকরি বাঁচাতে হলে একে অপরকে মারতে হবে, এটাই একমাত্র উপায় বলেছিলেন উর্ধ্বতন কর্তৃপক্ষ। আর সেটাও করতে হবে সকলের সামনে। তাই বছর শেষে-র গালা পার্টিতে এই ব্যবস্থা করা হয়েছিল। এই দিন কোম্পানি নিজেদের চতুর্দশতম অ্যানিভারসারি পালন করছিল।
নিজেদের শতাধিক সহকর্মীদের সামনে স্টেজের ওপর হাঁটু গেড়ে বসে একে অপরকে চড় -থাপ্পড় মেরে চলেছিলেন প্রায় জনা বারো মহিলা। এঁরা সকলেই কোম্পানির সেলস টিমের সঙ্গে যুক্ত। যতক্ষণ না তাঁদের নিয়োগকারী আধিকারিকরা তাঁদের থামতে বলেছিলেন ততক্ষণ তাঁরা চড় মেরেই যাচ্ছিলেন।
এদের পিছনে ব্যাকগ্রাউন্ডে লেখা ছিল 'রুথলেস টিম' অর্থাৎ দয়াহীণ দল। আসলে একেবারে 'অন্যরকম' শাস্তি দিতে চেয়েছিলেন এই কোম্পানির বস। এই মারাত্মক ঘটনার ভিডিও অনলাইনে বিভিন্ন মিডিয়াম থেকে আপলোড করা হচ্ছে। সব মিলিয়ে ইতিমধ্যেই কয়েক মিলিয়ন হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে নাম প্রকাশে অনিচ্ছুক মুখপাত্র জানিয়েছেন এটা একটা দলগত সংহতির উদাহরণ।












Click it and Unblock the Notifications