ভারতে ফি বছর লক্ষাধিক শিশুর প্রাণ নিচ্ছে বায়ু দূষণ, চাঞ্চল্যকর রিপোর্ট হু-র
ভারতে সদ্যজাত থেকে শুরু করে ৫ বছর বয়সী পর্যন্ত শিশুদের জন্য বায়ু দূষণ ভয়াবহ হয়ে উঠেছে।
ভারতে বায়ু দূষণ মহামারীর চেয়েও বড় আকার নিয়েছে। বিশেষ করে সদ্যজাত থেকে শুরু করে ৫ বছর বয়সী পর্যন্ত শিশুদের জন্য বায়ু দূষণ ভয়াবহ হয়ে উঠেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী ২০১৬ সালে ভারতে পাঁচ বছরের কমবয়সী ১.২৫ লক্ষ শিশু মারা গিয়েছে বায়ু দূষণের কারণে। এছাড়াও সার্বিকভাবে সারা দেশে বায়ু দূষণের কারণে অনেক মানুষ মারা যাচ্ছেন যা সার্বিকভাবে ভারতের উন্নতির পক্ষে ভালো বিজ্ঞাপন নয়।

হু-র রিপোর্ট
সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি রিপোর্ট পেশ করেছে। সেখানে বলা হয়েছে, শুধু বাড়ির বাইরের নয়, ভিতরের দূষিত বায়ুও কীভাবে শিশুর পাশাপাশি বড়দের স্বাস্থ্যেরও ক্ষতি করছে।

ভারতের মতো দেশে প্রভাব বেশি
বিশেষ করে মধ্য ও নিম্ন আয়ের দেশগুলিতে এর সবচেয়ে বেশি প্রভাব পড়ছে। হু-এর প্রথম গ্লোবাল কনফারেন্সের প্রাক্কালে এই রিপোর্ট সামনে এসেছে।

ঘরের দূষণ মারাত্মক
রিপোর্ট বলছে, ঘরের ভিতরে কয়লা বা কাঠ জ্বালিয়ে রান্নার ফলে বছরে ৬৭ হাজার শিশু ভারতে মারা গিয়েছে। পাশাপাশি বাইরের দূষণের ফলে আরও ৬১ হাজার শিশু অকালে মৃত্যুর মুখ দেখেছে।

এগিয়ে নাইজেরিয়া
বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে, পাঁচ বছরের কমবয়সী শিশুদের মৃত্যুর হারে ভারত সারা পৃথিবীতে দ্বিতীয় স্থানে রয়েছে। সবচেয়ে এগিয়ে রয়েছে আফ্রিকার দেশ নাইজেরিয়া।

শিশুদের ওপরে প্রভাব
শিশুরা ছোট অবস্থায় মাটির কাছাকাছি থাকে। ফলে তাদের দূষিত বায়ু বেশি শরীরে যায়। সাধারণ মানুষের চেয়ে শিশুরা বেশিবার শ্বাস-প্রশ্বাস নেয়। ফলে বেশি বায়ু তাদের শরীরে যায় ও দূষিত হয়। দূষণের ফলে শিশুর শরীর, মস্তিষ্ক, হৃদপিণ্ড সব জায়গায় তার প্রভাব পড়ে। যার ফলে তারা মৃত্যুর দিকে এগিয়ে যায়।












Click it and Unblock the Notifications