West Bengal Weather Update: জানুয়ারিতেই শীতের বিদায়! চড়বে পারদ, আর কি ফিরবে ঠান্ডা? জানুন আবহাওয়া আপডেট

West Bengal Weather Update: জানুয়ারিতেই বসন্তের মতো আবহাওয়া। শীতের দাপট (Winter spell) নৈব নৈব চ। বরং গরম জামাকাপড়ের প্রয়োজনই ফুরিয়ে গিয়েছে গত কয়েকদিনে। একটা সামান্য চাদরেই শীত রোখা যাচ্ছে। কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এমনই আবহাওয়া গত কয়েকদিনে। আলিপুর আবহাওয়া দফতরের (Weather Forecast) পূর্বাভাস, আরও চড়বে পারদ।

বুধবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২.১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। তাও স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি বেশি।

fog

বৃহস্পতিবারও তার হেরফের হবে না। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। শুক্রবার তা আরও বেড়ে যথাক্রমে ১৮ ডিগ্রি ও ২৯ ডিগ্রি পর্যন্ত ছুঁতে পারে।

পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাধা পেয়েছে উত্তুরে ঠান্ডা হাওয়া। সর্বনিম্ন তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। বৃহস্পতিবার কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে আকাশ। তবে দিনের গরম দেখে বোঝার উপায় নেই এটা শীতকাল। তবে রবিবার থেকে তাপমাত্রা কম হতে পারে। ১৩ ডিগ্রির ঘরে নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। তখন ফের একটু শীতের আমেজ অনুভূত হবে।

কিন্তু কনকনে শীত কি তবে পাকাপাকিভাবে বিদায় নিতে চলল? আলিপুর আবহাওয়া দফতর অবশ্য জানাচ্ছে, শীতের একেবারে বিদায়ের সময় এখনও আসেনি। পশ্চিমী ঝঞ্ঝা তথা পুবালী হাওয়ার দাপট বাড়ায় কনকনে শীতের পথে বাধা এসে দাঁড়াচ্ছে। উত্তুরে হাওয়া বইতে পারছে না রাজ্যের উপর দিয়ে। তবে শীতের প্রত্যাবর্তনের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

তবে রাজ্যজুড়ে কুয়াশার দাপট থাকবেই। দক্ষিণবঙ্গে উপকূলের জেলায় বেশি কুয়াশা থাকতে পারে। বৃহস্পতিবার ঘন কুয়াশার দাপট থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূমে।

উত্তরবঙ্গেও ঘন কুয়াশা পড়বে মালদহ, দুই দিনাজপুর ও কোচবিহারে। এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। ৫০ মিটারে নেমে আসতে পারে দৃশ্যমানতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+