West Bengal Weather Update: জাঁকিয়ে শীত ফিরছে না এখনই, বড়সড় বদল আবহাওয়ায়; বৃষ্টি হবে এই জেলাগুলিতে
West Bengal Weather Update: বছরের শুরুতে জাঁকিয়ে শীত (Winter spell) পড়লেও সপ্তাহ পেরোতেই আবহাওয়ার ভোলবদল। আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Forecast) মতোই এক ধাক্কায় বেড়ে গেল তাপমাত্রা। মঙ্গলবার বৃষ্টি (Rain Alert) হবে রাজ্যের বেশকিছু জেলাতেও। তবে হাড় কাঁপানো শীত আপাতত আসছে না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদেরা।
আলিপুর আবহাওয়া দফতর (Weather Office) জানিয়েছিল, বুধবার পর্যন্ত স্বাভাবিকের উপরে থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। সেই মতো মঙ্গলবারও বাড়বে তাপমাত্রা। মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে। তবে বুধবারের পর সামান্য তাপমাত্রা কমলেও কনকনে ঠান্ডা এখনই ফিরবে না।

আগামী ২ থেকে ৩ দিনে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। সর্বনিম্ন ১৩ ডিগ্রির আশেপাশেই তা ঘোরাফেরা করতে পারে। তবে ১২ জানুয়ারি রবিবার থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা। ১৬ থেকে ১৭ ডিগ্রি পর্যন্ত পৌঁছতে সর্বনিম্ন তাপমাত্রা। অর্থাৎ শীতের আমেজটুকুও থাকবে কি না সন্দেহ। মঙ্গলবার বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে সর্বোচ্চ ৮১ শতাংশ।
দক্ষিণবঙ্গে (South Bengal Weather) মঙ্গলবার কুয়াশার দাপট থাকবে। বেলা অবধি ঘন কুয়াশার সতর্কতা (Dense Fog Alert) রয়েছে রাজ্যের প্রায় সব জেলাতেই। তবে বুধবারের পর থেকে কুয়াশার দাপট ধীরে ধীরে কম হবে।
মঙ্গলবার কুয়াশার দাপট বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে। মূলত পশ্চিমী ঝঞ্ঝা (Western Disturbances) ও বঙ্গোপসাগরে পূবালী হাওয়ার দাপটে কনকনে উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে।
এদিকে মঙ্গলবার উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বুধবার সকালের মধ্যে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। বাকি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহের আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে।












Click it and Unblock the Notifications