Zim vs Ind T20Is: দ্বিতীয় ম্যাচেই দাপুটে জয়, জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে সমতা ফেরাল ভারতীয় দল

প্রথম ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরল ভারত। হারারেতে দ্বিতীয় টি২০ ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে দাপুটে জয় পেল ভারতীয় দল। ১০০ রানে সহজ জয় পেল টিম ইন্ডিয়া। সেইসঙ্গে সিরিজে সমতা ফেরাল ভারত।

প্রথম ম্যাচে হারের পর ভারতীয় দলের প্রথম একাদশে একটি পরিবর্তন হল। রবিবার বাইরে রাখা হয় বাঁহাতি পেসার খলিল আহমেদকে। তাঁর জায়গায় নেওয়া হয়েছে সুদর্শনকে। তাঁর এই ম্যাচে অভিষেক হল।টস জিতে ব্যাটিং নিয়েছিলেন ভারত অধিনায়ক শুভমান গিল। এই ম্যাচে ওপেন করতে নামলেন শুভমান গি‌ল এবং অভিষেক শর্মা।

Zim vs Ind T20I

প্রথম ম্যাচে রান করলেও দ্বিতীয় ম্যাচে মাত্র ২ রান করেই আউট হলেন ভারত অধিনায়ক। এরপর ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন অভিষেক শর্মা এবং ঋতুরাজ গাইকোয়াড়। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে বিধবংসী ছন্দে পাওয়া গেল অভিষেক শর্মাকে। দ্বিতীয় উইকেটে অভিষেক-ঋতুরাজ ৭৬ বলে ১৩৬ রানের দুরন্ত পার্টনারশিপ গড়েন।

শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করছিলেন অভিষেক। আইপিএলে তাঁকে এই রকম ভাবে ব্যাট করতে দেখা গিয়েছিল। ভারতীয় ওপেনার জিম্বাবোয়ের বিরুদ্ধে ৪৬ বলে শতরান করলেন অভিষেক। আটটি ছক্কা ও সাতটি চার মারেন তিনি। যদিও শতরান করার পরের বলেই আউট হলেন। এপর ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে গেলেন ঋতুরাজ গাইকোয়াড় এবং রিঙ্কু সিংয়ের জুটি।

ঋতরাজ ৭৭ রানে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ১১টি চার এবং একটি ছক্কা। ২২ বলে ৪৮ রানের দুরন্ত ইনিংস খেলে ভারতীয় দলের রানকে ২০০-র গণ্ডি পার করে দেন রিঙ্কু। একটি ম্যাচে ব্যর্থ হলেও রবিবার কিন্তু চেনা ছন্দে পাওয়া গেল রিঙ্কুকে। ২১৮.১৮ স্ট্রাইকরেটে খেলে ২টি চার ও ৫টি ছয় মেরেছেন কেকেআরের তারকা।২০ ওভার শেষে ২ উইকেটে ২৩৪ রান তোলে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে জিম্বাবোয়ে। পঞ্চম উইকেটে কিছুটা লড়াই করার চেষ্টা করেন ওয়েসলি মাধেভেরে ও জোনাথন ক্যাম্পবেল। কিন্তু রান তোলার গতি কমে গিয়েছিল। বাধ্য হয়ে ওয়াশিংটন সুন্দরের বলে বড় শট মারতে গিয়ে আউট হল ক্যাম্পবেল। জিম্বাবোয়ের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করলেন মাধেভেরে। শেষদিকে লুক জঙ্গে দ্রুত গতিতে ৩৩ রানের ইনিংস খেলে খানিকটা সম্মানজনক জায়গায় পৌঁছে দিলেন নিজের দলকে।

শেষ পর্যন্ত ১৮.৪ ওভারে ১৩৪ রানেই অলআউট হয়ে গেল জিম্বাবোয়ে। ভারতের হয়ে আবেশ খান এবং মুকেশ কুমার পেলেন ৩টি করে উইকেট। রবি বিষ্ণোই পেলেন ২ উইকেট। আগামী ১০ জুলাই সিরিজের তৃতীয় ম্যাচ হবে।

অভিষেক শর্মা বলেন, 'কালকের হারের পর টিমের এই পারফরম্যান্স খুবই ভালো। সত্যি বলতে হার নিয়ে ভাবার মতো সময়ই ছিল না আমাদের কাছে। আমি মনে করি, টি২০ মুহূর্তের ব্যাপার। যে কোনও সময়ই খেলার রং বদলে যেতে পারে। মনে হয়েছিল, আজকের দিনটা আমার। কোচ এবং অধিনায়ককে ধন্যবাদ জানাচ্ছি।’

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+