Yo Yo Test: ইয়ো ইয়ো ভারতীয় ক্রিকেটারদের ফিটনেস যাচাইয়ের মাপকাঠি, এই টেস্ট সম্পর্কে জানুন বিস্তারিত তথ্য

Yo Yo Test: ভারতীয় ক্রিকেটারদের ফিটনেস যাচাইয়ের বড় মাপকাঠি ইয়ো ইয়ো টেস্ট। এই পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে জাতীয় দলে নিজের জায়গা ধরে রাখতে। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে আলুরে ভারতীয় দলের শিবিরে হলো এই টেস্ট।

বিরাট কোহলিই দীর্ঘদিন ধরে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ফিট প্লেয়ারের শিরোপা ধরে রেখেছিলেন। যদিও এবার বিরাটকে টেক্কা দিয়েছেন শুভমান গিল।

Yo Yo Test: ইয়ো ইয়ো ভারতীয় ক্রিকেটারদের ফিটনেস যাচাইয়ের মাপকাঠি

এশিয়া কাপ থেকে বিশ্বকাপ অবধি টানা ক্রিকেট খেলবে ভারত। এশিয়া কাপের পরই দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ওডিআইয়ের সিরিজ। তা শেষ হলেই ৭২ ঘণ্টার মধ্যে নেমে পড়তে হবে বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্য়াচে। ফলে বেঙ্গালুরুর কাছে আলুরে ভারতীয় দলের জন্য ৬ দিনের ফিটনেস ও কন্ডিশনিং শিবির আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার হলো ইয়ো ইয়ো টেস্ট।

নব্বইয়ের দশকে ডেনমার্কের সকার সাইকোলজিস্ট ডা. জেন্স ব্যাংসবো আবিষ্কার করেছিলেন বিপ টেস্টের। তারই অত্যাধুনিক ভার্সন হলো ইয়ো ইয়ো টেস্ট। ২০ মিটার দূরত্ব চিহ্নিত করা থাকে। যাঁর ফিটনেস যাচাই করা হচ্ছে তাঁকে সেই দূরত্ব বিভিন্ন গতিতে দৌড়ে অতিক্রম করতে হয়। সবমিলিয়ে ২ কিলোমিটার দৌড়াতে হয়।

এই ২ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে জোরে বোলারদের জন্য সময় নির্ধারিত থাকে ৮ মিনিট ১৫ সেকেন্ড। বাকি ক্রিকেটারদের জন্য সময় বরাদ্দ থাকে ৮ মিনিট ৩০ সেকেন্ড। ২০ মিটার ব্যবধানে দুটি কোন (Cone) রাখা থাকে। এক জায়গা থেকে দৌড় শুরুর পর দ্বিতীয় কোনটি যেখানে রাখা আছে সেখানে গিয়ে ফের স্টার্টিং পজিশনে ফিরে আসতে হয়।

Yo Yo Test: ইয়ো ইয়ো ভারতীয় ক্রিকেটারদের ফিটনেস যাচাইয়ের মাপকাঠি

বিপ শব্দ শুনেই দৌড় শুরু করতে হয়, নির্ধারিত গন্তব্যে পৌঁছতে হবে দ্বিতীয় বিপ বাজার মধ্যেই। ফের সেখান থেকে দৌড় শুরুর জায়গায় ফিরতে হয় তৃতীয়বার বাঁশি বাজার আগেই। এটি হলো একটি শাটল। দুটি শাটলের মধ্যে ৭ সেকেন্ডের রিকভারি পিরিয়ড থাকে। যত লেভেল বাড়তে থাকে, ততই বাড়াতে হয় দৌড়ের গতি। কেউ দুটি বিপ মিস করলে সেখানেই তাঁর টেস্ট শেষ।

ভারতীয় দলের জন্য ইয়ো ইয়ো টেস্টে ন্যূনতম স্কোর ১৬.৫। লেভেল ফাইভ দিয়ে শুরু হয় যেখানে থাকে একটি শাটল, লেভেল ১১-এ দুটি শাটল। এভাবেই রয়েছে লেভেল ২৩ পর্যন্ত। ভারতীয় দলের ক্রিকেটারদের স্কোর রাখতে হয় ১৬.৫ থেকে ১৯-এর মধ্যে। ১৮.৭ স্কোর করেছেন শুভমান গিল। বেশিরভাগেরই স্কোর রয়েছে ১৮-র মধ্যে।

২০১৭ সালে ভারতীয় দলের জন্য যখন ইয়ো ইয়ো টেস্ট প্রথম চালু হয় তখন ন্যূনতম মাপকাঠি ছিল ১৬.১। শ্রীলঙ্কা সফরের আগে বিরাট কোহলির ঘনিষ্ঠ ভারতীয় দলের তৎকালীন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ শঙ্কর বসু এই টেস্ট চালু করেন। এবার বিরাট কোহলির স্কোর দাঁড়িয়েছে ১৭.২। ইয়ো ইয়ো টেস্টে বিরাট কোহলির সেরা স্কোর ছিল ১৯।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+