Year-Ender 2024: চলতি বছর ভারতীয় দলে অভিষেক একঝাঁক তরুণের, নজর কেড়ে সেরা পাঁচে কারা?

Year-Ender 2024: চলতি বছর ভারতীয় ক্রিকেট দলে তিন ফরম্যাটে একঝাঁক তরুণের অভিষেক হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই নজর কেড়েছেন।

কেউ বা প্রত্যাশা পূরণে ব্যর্থ। এই ক্রিকেটারদের অনেকেই আবার লম্বা রেসের ঘোড়া। তিলক বর্মার আন্তর্জাতিক অভিষেক গত বছর হলেও চোট সারিয়ে ফিরে তিনিও চলতি বছর বিধ্বংসী ফর্ম দেখিয়েছেন ভারতের জার্সিতে।

Year-Ender 2024

নীতীশ কুমার রেড্ডি

ঘরোয়া ক্রিকেট, বিশেষ করে আইপিএলে দুরন্ত পারফরম্যান্সের সৌজন্যে নীতীশ কুমার রেড্ডি চলতি বছর সুযোগ পেয়েছেন ভারতীয় দলে। টি২০ আন্তর্জাতিক অভিষেক হয় বাংলাদেশের বিরুদ্ধে গোয়ালিয়রে। এরপর পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়।

অস্ট্রেলিয়ায় চারটি ইনিংসের তিনটিতেই দলের হয়ে সর্বাধিক রান করেছেন নীতীশ। পারথে ৪১ ও ৩৮, সঙ্গে দ্বিতীয় ইনিংসে বল হাতে ১ উইকেট। এরপর অ্যাডিলেড টেস্টে দুই ইনিংসেই করেন ৪২, প্রথম ইনিংসে ১টি উইকেট নেন।

৩টি টেস্টে নীতীশের রয়েছে ১৬৩ রান। টি২০ আন্তর্জাতিকে ৩ ম্যাচে ৯০ রান করেছেন, সর্বাধিক ৭৪। টেস্টে ২টি ও টি২০ আন্তর্জাতিকে তিনটি উইকেট রয়েছে।

ময়াঙ্ক যাদব

নীতীশের মতো ময়াঙ্ক যাদবেরও চলতি বছরেই ভারতীয় দলে অভিষেক হয়। তার আগে আইপিএলে দুরন্ত গতিতে বল করে নজর কাড়েন। চোট সারিয়ে মাঠে ফিরে বাংলাদেশ সিরিজেই টি২০ আন্তর্জাতিক অভিষেক হয় ময়াঙ্কের। মোট চারটি উইকেট নেন তিন ম্যাচে। সেরা বোলিং ৩২ রানে ২ উইকেট।

অভিষেক শর্মা

আইপিএলে বিধ্বংসী ব্যাটিংয়ে নজর কাড়েন অভিষেক শর্মা। গত জুনে জিম্বাবোয়ে সফরে টি২০ আন্তর্জাতিক অভিষেক হয়। প্রথম ম্যাচে শূন্য করার পর দ্বিতীয় ম্যাচেই ৪৭ বলে ১০০ রানের ইনিংস খেলেন। তবে ধারাবাহিকতার সমস্যায় ভুগছেন। ১২ ম্যাচে ১১ ইনিংসে তাঁর ২৫৬ রান রয়েছে। গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় তৃতীয় ম্যাচে ২৫ বলে ৫০ রান করেছেন।

আকাশ দীপ

ভারতীয় দলে জায়গা পাকা করার লক্ষ্যে এগিয়ে চলেছেন বাংলার পেসার আকাশ দীপ। চলতি বছর ফেব্রুয়ারিতে রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় তাঁর। ৫টি টেস্টে ইতিমধ্যেই ১০ উইকেট ঝুলিতে পুরেছেন তিনি। সেরা বোলিং ৮৩ রানে তিন উইকেট, নিজের অভিষেক টেস্টেই। ঘরোয়া টুর্নামেন্টে নজর কেড়ে রয়েছেন অস্ট্রেলিয়া সফরে ভারতীয় টেস্ট দলেও।

হর্ষিত রানা

আইপিএল-সহ ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের সুবাদে হর্ষিত রানাও চলতি বছর তরুণ ক্রিকেটারদের মধ্যে চর্চিত নাম। বিভিন্ন সিরিজে তাঁর আন্তর্জাতিক অভিষেকের সম্ভাবনার কথা শোনা গেলেও অস্ট্রেলিয়া সফরের আগে তা হয়নি।

আইপিএলে কেকেআরকে ভরসা দেওয়া হর্ষিত প্রথম টেস্ট খেলেন পারথে। প্রথম ইনিংসে ৪৮ রানে তিনটি ও দ্বিতীয় ইনিংসে ৬৯ রান দিয়ে ১ উইকেট নেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে হর্ষিত ৪৪ রানে ৪ উইকেট নেন গোলাপি বলে। তবে অ্যাডিলেড টেস্টে প্রথম ইনিংসে ৮৬ রান দিয়ে উইকেট পাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+