Year Ender 2023: শামি থেকে সিরাজ, ২০২৩ সালে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ উইকেট প্রাপকদের তালিকা জেনে নিন
২০২৩ সাল শেষ হতে বাকি আর মাত্র কয়েকটা দিন, নতুন বছরের প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে। চলতি বছরে খেলার মাঠে আয়োজিত হয়েছিল একাধিক মেগা ইভেন্ট। ক্রিকেটের ২২ গজে ওডিআই বিশ্বকাপ, এশিয়া কাপের মতো টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ব্যাট হাতে যেমন রানের বন্যা বইয়েছেন ব্যাটসম্যানরা,তেমনই বোলারদের কাছ থেকেও আমরা দেখতে পেয়েছি কিছু অনবদ্য পারফরম্যান্স।
একদিনের ক্রিকেটে ২০২৩ সালে বল হাতে উজ্জ্বল পারফৱম্যান্স করেছেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, হ্যারিস রউফের মতো বোলাররা। কিন্তু উইকেট সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছেন কে? একদিনের ক্রিকেটে এবার বল হাতে দাপট দেখিয়েছেন ভারত-পাকিস্তানের বোলাররা। উইকেট সংখ্যার নিরিখে সেরা ছয় বোলারের তালিকা তুলে ধরা হল এই প্রতিবেদনে।

বিগত কয়েক বছর ধরেই পাক বোলিংয়ের অন্যতম ভরসা শাহিন শাহ আফ্রিদি। চলতি বছরেও তাঁর বোলিংয়ের দিকে নজর ছিল সবার। বছর শেষে তাঁর পরিসংখ্যান কিন্তু মন্দ নয়। ২১ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ৪২। ৫৪ রানে ৫ উইকেট তাঁর সেরা বোলিং। ফলে সেরাদের তালিকাতে আছেন এই পাক পেসার।.
ক্রিকেট বিশ্বে ক্রমশ উদয় হচ্ছে নেপালের। চলতি বছর এশিয়া কাপে খেলার ছাড়পত্র পায় ভারতের প্রতিবেশী দেশটি। নেপালের বোলার সন্দীপ লামিচানেও কিন্তু বল হাতে চলতি বছরে নজর কেড়েছেন। ২১ ম্যাচে ৪৩ উইকেট নিয়েছেন সন্দীপ। তাঁর সেরা বোলিং ২৫ রানে ৫ উইকেট। ইকোনমি রেট ৪.৮৫।
চলতি বছরে বল হাতে যেন পুনজন্ম হয়েছে মহম্মদ শামির। বিশ্বকাপে তাঁর আগুনে বোলিংয়ে ভর করে একের পর এক ম্যাচ জিতেছে ভারত। একদিনের বিশ্বকাপে বাংলা দলের তারকা পেসার খেলেছেন সাতটি ম্যাচ। ২৪ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট প্রাপকও হয়েছেন মহম্মদ শামি। সাত ম্যাচ খেলে ২৪টি উইকেট পেয়েছেন শামি। এরমধ্যে আছে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেট নেওয়ার কৃতিত্বও।
বছর শেষে পরিসংখ্যান বলছে শামি একদিনের ক্রিকেটে এবার মোট ৪৩টি উইকেট নিয়েছেন । একদিনের ক্রিকেটে বেশিরভাগ ম্যাচেই প্রথম একাদশে সুযোগ হয়নি বাংলা দলের পেসারের। কিন্তু যখনই সুযোগ পেয়েছেন নিজেকে উজার করে দিয়েছেন।
এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন আরও এক ভারতীয় বোলার মহম্মদ সিরাজ। ২৫ ম্যাচে চলতি বছরে ৪৪ উইকেট নিয়েছেন হায়দরাবাদী পেসার। এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২১ রানে উইকেটই চলতি বছরে সিরাজের সেরা বোলিং।
তবে সবাইকে টেক্কা দিয়ে চলতি বছরে সেরা উইকেট প্রাপক হয়েছেন কুলদীপ যাদব। তাঁর নামের পাশে ৩০ ম্যাচে ৪৯ উইকেট। ২৫ রানে ৫ উইকেট তাঁর সেরা বোলিং। অর্থ্যাত সেরা বোলারদের তালিকায় প্রথম পাঁচ জনের মধ্যে তিনজনই ভারতীয়। একজন পাকিস্তানের।












Click it and Unblock the Notifications