ভিডিও: হুবহু শেন ওয়ার্নের 'বল অব দ্য সেঞ্চুরি', ইয়াশির শাহের এই উইকেট দেখলে গর্বিত হতেন অস্ট্রেলিয়ার মহাতারকা
ভিডিও: হুবহু শেন ওয়ার্নের 'বল অব দ্য সেঞ্চুরি', ইয়াশির শাহের এই উইকেট দেখলে গর্বিত হতেন অস্ট্রেলিয়ার মহাতারকা
কিংবদন্তি শেন ওয়ার্নকে মনে করিয়ে দিলেন পাকিস্তানের বর্ষীয়ান স্পিনার ইয়াশির শাহ। শ্রীলঙ্কার মাটিতে শেন ওয়ার্নের 'বল অব দ্য সেঞ্চুরি'র মতোই বল করলেন ইয়াশির এবং ওই বলেন পেলেন উইকেটও। গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে এই বলটি করেন শাহ।

১৯৯৩ সালে শেন ওয়ার্ন যে ভাবে ইংল্যান্ডের মাইক গ্যাটিংকে আউট করেছিলেন ঠিক সেই ভাবেই ইয়াশির আউট করেন কুশল মেন্ডিসকে। প্রথম টেস্টের তৃতীয় দিন শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে করা শাহের এই বল ওয়ার্ন যদি দেখতে পারতেন তা হলেও তিনিও গর্বিত হতেই উত্তরসূরীকে দেখে। মেন্ডিসকে করা শাহের বলটি লেগ স্ট্যাম্পের অনেকটা বাইরে পরে ডান-হাতি ব্যাটসম্যান মেন্ডিসের অফ স্ট্যাম্পের উপরের অংশে লাগে। ৭৬ রানে বোলিং করা মেন্ডিস কার্যত হতবাক হতে যান শাহের এই বলে আউট হয়ে। ইয়াশিরের স্পিন তাঁকে হকচকিত করে দেয়।
Ball of the Century candidate❓
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) July 18, 2022
Yasir Shah stunned Kusal Mendis with a stunning delivery which reminded the viewers of Shane Warne’s ‘Ball of the Century’.#SLvPAK pic.twitter.com/uMPcua7M5E
ক্রিকেটপ্রেমীরা বলছেন, এই বলের মধ্যে দিয়ে শেন ওয়ার্নকে শ্রদ্ধাঞ্জলী দিলেন ইয়াশইর শাহ। এই বছর ৪ মার্চ থাইল্যান্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অজি মহানক্ষত্র। শেন ওয়ার্ন ১৯৯৩ অ্যাশেজে যেই বলটি করেছিলেন তা লেগ স্ট্যাম্পের অনেকটা বাইরে পড়ে অবিশ্বাস্য টার্ন নিয়ে ইংল্যান্ড ব্যাটার মাইক গ্যাটিং-এর অফস্টাম্প উড়িয়ে দেয়।
I am sure Mike Gatting has watched the Shane Warne “Ball of the Century” a 1000 times and still doesn’t know where it went. Graham Gooch said it looked like someone had stolen Gatting’s lunch 😂 #RIPWarne pic.twitter.com/PC0AM424QG
— Richard? (@richo_1973) March 4, 2022
কুশল মেন্ডিসের মতো গ্যাটিংও অবিশ্বাস ভরা চোখ নিয়ে আউট হওয়ার পর দাঁড়িয়েছিলেন ক্রিজে। তিনি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। গলে আয়োজিত শ্রীলঙ্কা বনাম পাকিস্তানের প্রথম টেস্টে শ্রীলঙ্কার ২২২ রানের জবাবে পাকিস্তান প্রথম ইনিংসে তোলে ২১৮ রান। ৪ রানের লিড পাওয়া শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে ৩৩৭ রান তোলে এবং ম্যাচ জেতার জন্য পাকিস্তানের সামনে ৩৪২ রানের টার্গেট রাখে। চতুর্থ দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের রান ১৩ ওভার শেষে ৩৭/০।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications