Xara On Virat: কোহলিতে মজে জেটলি, বিরাটকে কাছে পেলে দুটি জিনিস করতে চান জারা
Xara On Virat: বিরাট কোহলি এখনও অনেক মহিলা ক্রিকেটপ্রেমীর হার্টথ্রব। শুধু ক্রিকেটপ্রেমী বললে ভুল হবে। নানা সময় মহিলা ক্রিকেটারদের কাছে বিরাট স্বপ্নের নায়ক।
ব্যতিক্রমী নন বর্তমানে মহিলা ক্রিকেটের অন্যতম সেনসেশন। জারা জেটলিও বিরাট কোহলির বড় ভক্ত।

জারার জন্ম নিউজিল্যান্ডের ওয়েলিংটন। ২৯ অগাস্ট ২৩ বছর পূর্ণ করবেন জারা। এখনও নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেট দেলে তাঁর জায়গা হয়নি। নিউজিল্যান্ডে মহিলাদের ঘরোয়া ক্রিকেটে ৫০ ওভারের ম্যাচে তিনি খেলেছেন ওয়েলিংটনের দলের হয়েই।
এই মুহূর্তে বিশ্বের মহিলা ক্রিকেটারদের অন্যতম সেরা সুন্দরী জারা অফ-ব্রেক বোলিং করেন। ওই টুর্নামেন্টে তিনি ১১ ম্য়াচে ১৭ উইকেট নেন। ইকনমি রেট ৩.৭১। নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেট দলে আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা জারা কোহলির বড় গুণমুগ্ধ।
একটি পডকাস্টে সাক্ষাৎকার দেওয়ার সময় জারাকে প্রশ্ন করা হয়েছিল পুরুষ ও মহিলাদের ক্রিকেটে কাদের বোলিং করতে সবচেয়ে বেশি পছন্দ করেন তিনি? জারা বলেন, মহিলাদের ক্রিকেটারের নাম নেওয়া তাঁর পক্ষে কঠিন। তবে পুরুষদের ক্রিকেটে বিরাট কোহলি।
Here’s the video of Xara Jetly (one of the most beautiful woman cricketer) talking about his favourite GOAT VIRAT KOHLI.🐐❤️ pic.twitter.com/9vKzwP4SSF
— Vahini🕊️ (@fairytaledustt_) August 19, 2024
জারার কথায়, বিরাট কোহলি বর্তমান প্রজন্মের সেরা ক্রিকেটার। ফলে তাঁকে বল করার সুযোগ পেলে ভালোই লাগবে। একইসঙ্গে তাঁকে হাতের নাগালে পেলে কোহলির পাশে দাঁড়িয়ে ছবি তোলার সুযোগও হাতছাড়া করতে নারাজ জারা। সেই ছবি ইনস্টাগ্রামে রাখতে চান। যদিও এই লক্ষ্যপূরণ কবে হয় তা এখনই বলা যাচ্ছে না।












Click it and Unblock the Notifications