WPL 2024: চিন্নাস্বামীতে এক ফ্রেমে শাহরুখ-সৌরভ, বাদশা কাছে টেনে নিলেন দাদাকে, তারপর কী হল? দেখুন ভিডিও

ফের এক ফ্রেমে সৌরভ-শাহরুখ। সৌজন্যে মহিলা প্রিমিয়ার লিগ। সৌরভরে কেকেআর ছাড়ার পর থেকেই দুই তারকার সম্পর্ক নিয়ে অনেক জল্পনা কল্পনা চলেছিল। কিন্তু বলিউড বাদশার সঙ্গে বেহালার বাঁহাতির সম্পর্ক যে অটুট আছে তা ফের একবার প্রমাণিত হল। স্থান-বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম।

শুক্রবার থেকে শুরু হচ্ছে মহিলা প্রিমিয়ার লিগের দ্বিতীয় মরশুম। তার আগে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে অনুশীলন সারছিল দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স দল। একই সময়ে মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি সারছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সেখানেই বলিউড বাদশার সঙ্গে দেখা হয়ে গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

WPL 2024

দেখা হওয়ার পরই শাহরুখ খান এবং সৌরভ গঙ্গোপাধ্যায় একটি উষ্ণ আলিঙ্গন ভাগ করেছেন এবং পারস্পরিক শ্রদ্ধা স্পষ্ট ছিল।বেশ কিছুক্ষণ দুই তারকা কথাও বললেন নিজেদের মধ্যে। এক কথায় কোটি টাকার ছবির কোলাজ তৈরি হল এক লহমায়। দিল্লি ক্যাপিটালস দলের পক্ষ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে দুই তারকার সাক্ষাতের। এরআগে কলকাতা চলচিত্র উৎসবে এক মঞ্চে দেখা গিয়েছিল সৌরভ-শাহরুখকে।

শুধু সৌরভ নয় শাহরুখ খানের সঙ্গে সাক্ষাৎ করলেন মেগ ল্যানিং। মেগ ল্যানিং যে শাহরুখের বড় ভক্ত তা গতবারই জানা গিয়েছিল। এবার শাহরুখকে হাতের কাছে পেয়ে কিং খানের বিখ্যাত পোজ করলেন মেগ ল্যানিং। যা এখন নেট দুনিয়ায় ভাইরাল। উদ্বোধনী অনুষ্ঠানের আগের দিন থেকেই চিন্নাস্বামী মাতিয়ে রাখলেন শাহরুখ খান। শুক্র সন্ধ্যায় ঝড় উঠার অপেক্ষা শুধুমাত্র।

মহিলা প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠানে পারফরম্যান্স করবেন কেকেআর কর্ণধার শাহরুখ খান। উদ্বোধনী ম্যাচ শুরু হবে সন্ধে ৭.৩০ মিনিটে। ম্যাচ শুরুর ঠিক এক ঘণ্টা আগে হবে উদ্বোধনী অনুষ্ঠান। শাহরুখ খান ছাড়াও কার্তিক আরিয়ান ছাড়াও থাকবে সিদ্ধার্থ মালহোত্রার ধামাকাকার পারফরম্যান্স।

চলতি মরসুমের মহিলা প্রিমিয়ার লিগ হবে দিল্লি এবং বেঙ্গালুরুতে। এই দুটি শহরেই গোটা টুর্নামেন্টের সব ম্যাচগুলি হবে।চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান।তবে শাহরুখ যে থাকবেন আর্কষণের প্রধান বিন্দুতে তা বলার অপেক্ষা রাখে না।


ক্রিকেটের সঙ্গে শাহরুখ ২০০৮ সাল থেকেই জড়িয়ে আছেন। তিনি নাইট রাইডার্স দলের মালিক। তবে এবার মহিলা প্রিমিয়ার লিগের সঙ্গেও জুড়ে যেতে চলেছে শাহরুখ খানের নাম। তাঁর মতো নক্ষত্রের পারফরম্যান্স উদ্বোধনী অনুষ্ঠানের গ্ল্যামার আরও যে বাড়াবে তা বলার অপেক্ষা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+