WPL 2024: বেথ মুনি, লরা উলভারটের ব্যাটিং তাণ্ডব, আরসিবির বিরুদ্ধে বিরাট জয় গুজরাতের
মহিলাদের প্রিমিয়ার লিগে আরসিবির বিরুদ্ধে বিরাট জয় গুজরাত জায়ান্টসের। বেঙ্গালুরুকে ১৯ রানে হারিয়ে দিল গুজরাত।
টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় গুজরাত জায়ান্টস। ব্যাটিং করতে নেমে শুরু থেকেই বিধংস্বী মেজাজে খেলতে শুরু করেন গুজরাত দলের দুই ওপেনার বেথ মুনি, লরা উলভার্ট। দুই জনে র জুটিতেই উঠে ১৪০ রান। ৪৫ বলে ৭৬ রান করে রান আউট হলেন লরা উলভার্ট। তাঁর ইনিংস সাজানো ছিল ১৩টি চার দিয়ে।

এই ম্যাচে আরসিবি বোলাররা কেউই সেভাবে দাগ কাটতে পারলেন না। সোফিয়ে এবং জর্জিয়া একটি করে উইকেট নেন। তবে গ্লাভস হাতে ফের একবার দক্ষতার পরিচয় দিলেন বেঙ্গালুরু দলের উইকেটরক্ষক রিচা ঘোষ। তিনটি রান আউট ও একটি স্ট্যাম্প আউট করলেন শিলিগুড়ির বঙ্গ তনয়া।
বিরাট রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক স্মৃতি মান্ধানার উইকেট হারায় আরসিবি। ২৪ রান করে গার্ডনারের বলে আউট হলেন স্মৃতি। আরও এক ওপেনার মেঘনাও আউট হলেন মাত্র ৪ রান করেই। ফলে শুরুতেই দুই উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় বেঙ্গালুরু দল।
এরপর বেঙ্গালুরু দলের হাল ধরেন এলিসে পেরি এবং সোফিয়ে। কিন্তু এই জুটিও দলকে বড় রানের দিশা দেখাতে ব্যর্থ হল। ১৬ বলে ২৩ রান করে আউঠ হলেন সোফিয়ে। অন্যদিকে এলিসে পেরি করলেন ২৩ বলে ২৪ রান। ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলতে শুরু করেন রিচা। তবে ২১ বলে ৩০ রান করে আউট হলেন রিচা। পাঁচটি চার ও একটি ছক্কা মারেন।
আরসিবিকে লড়াইয়ে রাখেন জর্জিয়া।২২ বলে ৪৮ রান করেন। তবে তাঁকে সঙ্গ দিতে পারলেন না কোনও ব্যাটারই। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৮০ রান তোলে আরসিবি।
গুজরাতের সফলতম বোলার গার্ডনার ২৩ রানে ২ উইকেট নিলেন। ১টি করে উইকেট পেলেন তনুজা কানওয়ার এবং ক্যাথরিন ব্রাইস।ছ'টি ম্যাচ খেলে তিনটি ম্যাচে হারল বেঙ্গালুরু। লিগের লড়াইয়েয় স্মৃতিরা ২ নম্বরে থাকল। অন্যদিকে ৫ ম্যাচে প্রথম জয় পেল গুজরাত।












Click it and Unblock the Notifications