নো-বল বিতর্কের জেরে সেমিফাইনালের আম্পায়ার তালিকা থেকে বাদ আলিম দারের নাম
অকল্যান্ড, ২১ মার্চ : বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারত-বাংলাদেশ ম্যাচে পাকিস্তান আম্পায়ার আলিম দারের নেওয়া নো বলের সিদ্ধান্তে বিতর্ক তৈরি হয়েছে। আর তার জেরেই এবার আইসিসি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বাদ পড়লেন আম্পায়ার আলিম দার।
উল্লেখ্য ১৯ মার্চ ভারত বাংলাদেশ ম্যাচে রোহিত শর্মার রান যখন ৯০, তখন রুবেল হাসানের ফুলটস বলে ডিপ মিড উইকেটে ফিল্ডারের হাতে জমা পরে রোহিতের ক্যাচ। বাংলাদেশী খেলোয়াড়রা উল্লাস শুরু করতে যাবে এমন সময় আলিম দার নো বলের ঘোষণা করেন। বোলারের পা লাইনের আগে না বেরিয়ে এলেও বলের উচ্চতা ব্যাটসম্যানের কোমরের উচ্চতা ছাড়িয়ে গিয়েছে বলে বলা হয়। আর তা নিয়েই তৈরি হয় বিতর্ক।

এই ঘটনাকে ঘিরে বাংলাদেশী সমর্থকদের মধ্যে চড়া ক্ষোভের সঞ্চার হয়। শুরু হয় প্রতিবাদ, বিক্ষোভ। আইসিসি সভাপতি যিনি বাংলাদেশে বাসিন্দা , এমনকী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন।
আজ, শনিবার আইসিসি-র তরফে সেমিফাইনাল ম্যাচের জন্য কর্মকর্তাদের যে তালিকা প্রকাশ করেছে তাতে আচমকাই লক্ষ্য করা যায় নাম নেই আলিম দারের।
প্রথম সেমিফাইনালটি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যে। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া।












Click it and Unblock the Notifications