সিডনিতে ইতিহাসের হাতছানি ধোনি বাহিনীর সামনে
সিডনি, ২৫ মার্চ : আগামিকাল সিডনিতে হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ সেমিফাইনাল। আর এই ম্যাচটা ঘিরেই মেতে উঠেছে গোটা ক্রিকেটবিশ্ব। এই ম্যাচ জিতলেই ২৯ তারিখ মেলবোর্নে অনুষ্ঠিত হতে চলা ফাইনালের টিকিট পাওয়া যাবে।
একেবারে ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে টিম ইন্ডিয়া। বিশ্বকাপ ক্রিকেটের ৪০ বছরের ইতিহাসে যা কখনও হয়নি তাই হতে চলেছে আগামিকাল।

এবার বিশ্বকাপে এখনও পর্যন্ত হারেনি ভারত। পরপর সাতটি ম্যাচ জিতেছেন কোহলিরা। তবে কালকের ম্যাচটাই সম্ভবত সবচেয়ে কঠিন হতে চলেছে ধোনি বাহিনীর কাছে। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে নামতে চলেছেন কোহলি, রোহিতরা।
আসুন দেখে নেওয়া যাক আগামিকাল সিডনিতে সেমিফাইনাল জিতলে কী কী রেকর্ড গড়বে ভারত
- প্রথম ভারতীয় দল হিসাবে পরপর দুটি বিশ্বকাপ ফাইনাল খেলবে ধোনির দল।
- দুটি বিশ্বকাপ ফাইনালে (এবং সেটা পরপর দু'বছর) অধিনায়কত্ব করবেন মহেন্দ্র সিং ধোনি।
- ধোনি, বিরাট কোহলি ও সুরেশ রায়না এই ত্রয়ী পরপর দুটি বিশ্বকাপ ফাইনালে ভারতের হয়ে খেলবেন। রবিচন্দ্রণ অশ্বিন আগের বিশ্বকাপে থাকলেও ফাইনালে খেলেননি।
- অস্ট্রেলিয়াকে হারাতে পারলে ধোনি হবেন প্রথম অধিনায়ক যিনি অজিদের দুবার হারাবেন।
- এছাড়াও আগামিকালের সেমিফাইনাল জিততে পারলে ধোনি হবেন একমাত্র অধিনায়ক যিনি অস্ট্রেলিয়াকে হারাবেন। কারণ অজিরা কখনও বিশ্বকাপের সেমিফাইনালে হারেনি। ৫ টা জিতেছে, ১ টা টাই হয়েছে।
icc world cup 2015 australia cricket mahendra singh dhoni virat kohli আইসিসি বিশ্বকাপ ২০১৫ ভারত অস্ট্রেলিয়া ক্রিকেট মহেন্দ্র সিং ধোনি বিরাট কোহলি
Read in English: World Cup: History beckons Team India












Click it and Unblock the Notifications