গাপতিলের ঝোড়ো ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ড
ওয়েলিংটন, ২১ মার্চ : ভারতের মতোই অপরাজেয় হয়ে সেমিফাইনালে পৌছল নিউজিল্যান্ড। ওপেনার মার্টিন গাপতিলের ঝোড়ো ২৩৭ রানে ভর করে ৬ উইকেট হারিয়ে ৩৯৪ রানের লক্ষ্যমাত্রা তৈরি করে নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজকে ১৪৩ রানে হারাল নিউজিল্যান্ড। টস জিতে ব্যাটের সিদ্ধান্ত নিয়েছিলেন কিউই অধিনায়ক মার্টিন গাপতিল।
নিউজিল্যান্ডের রানের জবাবে ব্যাট করতে নেমে হুড়মুড়িয়ে উইকেট খোয়াতে শুরু কর ওয়েস্ট ইন্ডিজ। তবে ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছিলেন ক্রিস গেইল। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, নিউজিল্যান্ড সমর্থকরাও নিউজিল্যান্ডের সেমিফাইনালে পৌছনো নিয়ে সংশয় প্রকাশ করছিলেন।

তবে ৩৩ বলে ৬১ রান করে আউট হয়ে যান ভয়ঙ্কর গেইল। এরপর থেকেই ফের খেলার রাস হাতে নেয় নিউজিল্যান্ড।
প্রথম সেমিফাইনালে আগামী ২৪ মার্চ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে চলেছে নিউজিল্যান্ড।
উল্লেথ্য ভারত এবং নিউজিল্যান্ড এই দুটি দলই অপরাজেয় হয়ে সেমিফাইনালে পৌঁছল।












Click it and Unblock the Notifications