বিশ্বকাপ ২০১৫ : ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের গুরুত্বপূর্ণ ১০ তথ্য

পার্থ, ৩ মার্চ : বিশ্বকাপে তিন ম্যাচে টানা জয়ের পর সেই ধারা অব্যাহত রাখতে মরিয়া ভারত। আগামী শুক্রবার পুল বি-এর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে চলেছে ভারত।

এখনও পর্যন্ত পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরশাহী এই তিন দেশের বিরুদ্ধেই জয় পেয়েছে ভারত। ভারত, আয়ারল্যান্ড এবং নিউজিল্যান্ড এই তিনটি দেশ যারা এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে।

বিশ্বকাপ ২০১৫ : ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের গুরুত্বপূর্ণ ১০ তথ্য

দেখে নেওয়া যাক ভারত ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের গুরুত্বপূর্ণ ১০ টি তথ্য

১. এই নিয়ে বিশ্বকাপে অষ্টমবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে চলেছে ভারত। মোট ৭ বারের মধ্যে ৪ বার জিতে এগিয়ে আছে ভারত। তবে ৩ বার ওয়েস্ট ইন্ডিজের কাছে হারতেও হয়েছে ভারতকে।

২. কপিল দেব (ভারত) এবং ডেসমন্ড হেনস (ওয়েস্ট ইন্ডিজ) দুই দলের এই দুজনের সবচেয়ে বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। দুজনেই ৭ টার মধ্যে ৫ টা করে ম্যাচ খেলেছেন। কপিল এবং হেনস ১৯৭৯ সাল থকেে ১৯৯২ সাল পর্যন্ত খেলেছেন।

৩. ১৯৭৯ সালে বিশ্বকাপে প্রথমবার ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হয়। এই ম্যাচে ৯ উইকেটে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ

৪. বিশ্বকাপে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সর্বোচ্চ রান রয়েছে ভিভিয়ান রিচার্ডের। একটি শতরান সহ ৪ ইনিংসে তাঁর মোট সংগ্রহ ১৯৭ রান। মাইকেল হোল্ডিং সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। ৪ ইনিংসে ১১ টি উইকেট। ভারত ওয়েস্ট ইন্ডিজের মধ্যে হোল্ডিংই এক নম্বর বোলার।

৫. ওয়েস্ট ইন্ডিজের তরফে ২ টি সেঞ্চুরি রয়েছে একটি গর্ডন গ্রীনিচ (১৯৭৯ সালে ১০৬ রান*) এবং ভিভিয়ান রিচার্ড (১৯৮৩ সালে ১১৯ রান)। অন্যদিকে ভারতের পক্ষে একমাত্র শতরান যুবরাজ সিংহের (২০১১ সালে ১১৩ রান)

৬. ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে মোহিন্দর অমরনাথের রান সর্বোচ্চ , ৪ ইনিংসে ১৩৫, ব্যক্তিগত সর্বোচ্চ রান ইনিংসে ৮০। সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন রজার বিনি। ৩ ইনিংসে ৭ উইকেট। ব্যক্তিগত সেরা বোলিং ৩/৪৮।

৭. ভারতের বিশ্বকাপে বিরুদ্ধে গর্ডন গ্রীনিচ এবং ডেসমন্ড হেনস-এর ওপেনিং পার্টনারশিপে সর্বোচ্চ রানের রেকর্ড রয়েছে (১৩৮ রান ১৯৭৯ সালে)। পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের অ্যান্ডি রবার্ট এবং জোয়েল গার্নারের দশম উইকেটেও সর্বোচ্চ রানের (৭১ রান)পার্টনারশিপের রেকর্ড রয়েছে ভারতের বিরুদ্ধে, বিশ্বকাপে।

৮. ভিভিয়ান রিচার্ডস বিশ্বকাপ ইতিহাসে ১৯৮৩ সালের বিশ্বকাপে ৩ ইনিংসে ১৬৯ রান করেছিলেন ভারতের বিরুদ্ধে।

৯. ওয়েস্ট ইন্ডিজকে ফাইনালে হারিয়ে ১৯৮৩ সালে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ভারত

১০. ভারত-ওয়েস্ট ইন্ডিজের ৭ টি ম্যাচের প্রত্যেকটিতে আলাদা আলাদা ৭ জন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+