Women's T20 World Cup 2024: ৮ ক্যাচ মিসের পর ৫৬ রানে অল আউট পাকিস্তান, নিউজিল্যান্ডের জয়ে ছিটকে গেল ভারতও

Women's T20 World Cup 2024: মহিলাদের টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারত। আজ দুবাইয়ে গ্রুপ এ-র ম্যাচে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড ও পাকিস্তান।

এই ম্যাচ যদি পাকিস্তান জিতত তাহলে শেষ চারে যাওয়ার পথ খোলা থাকতো ভারতের কাছে। কিন্তু কিউয়িরা জেতার ফলে একসঙ্গেই ছিটকে গেল ভারত ও পাকিস্তান।

Women s T20 World Cup 2024

আজকের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১০ রান তুলেছিল। সুজি বেটস ২৮, ব্রুক হ্যালিডে ২২, অধিনায়ক সোফি ডিভাইন ১৯ রান করে। নিউজিল্যান্ডের ব্যাটাররা ক্যাচ তুলেও জীবন পান ১-২ বার নয়, মোট ৮ বার। নাশরা সান্ধু নেন তিন উইকেট।

জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ১১১ রান। যদিও ১১.৪ ওভারে মাত্র ৫৬ রানেই গুটিয়ে গেল পাকিস্তান। মুনিবা আলি ১৫ ও অধিনায়ক ফতিমা সানা ২১ রান করেন। স্কোরবোর্ডে ২৮ রান ওঠার ফাঁকে পাকিস্তান পাঁচ উইকেট হারিয়েছিল। ৯.৫ ওভারে ৫২ রানে পড়ে ষষ্ঠ উইকেট। সেখান থেকে ৫৬ রানেই শেষ পাকিস্তানের ইনিংস।

অ্যামেলিয়া কের তিনটি, ইডেন কার্সন ২টি এবং রোজমেরি মেয়ার, লিয়া তাহুহু ও ফ্রান জোনাস একটি করে উইকেট নেন। এই জয়ের ফলে নিউজিল্যান্ডের পয়েন্ট হলো ৪ ম্যাচে ৬। ভারত ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে থেকে অভিযান শেষ করল। নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার কাছে হারের মাশুল দিয়ে।

মহিলাদের টি২০ বিশ্বকাপের শেষ তিনটি সংস্করণেই ভারত সেমিফাইনালে উঠেছিল। ৮ বছর পর শেষ চারে জায়গা করতে পারল না। ২০১২, ২০১৪ ও ২০১৬ সালের পর এই প্রথম মহিলাদের টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিতে হলো ভারতীয় দলকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+