মহিলা আইপিএল শুরু করা নিয়ে আলোচনা হতে পারে বিসিসিআই-এর গভর্নিং কাউন্সিলের বৈঠকে

মহিলা আইপিএল শুরু করা নিয়ে আলোচনা হতে পারে বিসিসিআই-এর গভার্নিং কাউন্সিলের বৈঠকে

আগামী বছর থেকে মহিলাদের আইপিএল চালু করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিসিসিআই। বোর্ড সভাপতি সৌরভ এবং সচিব জয় শাহ দীর্ঘদিন ধরেই বড় করে মহিলাদের আইপিএল শুরু করার বিষয়ে ইচ্ছাপ্রকাশ করেছে এবং এই নিয়ে আসন্ন গভার্নিং কাউন্সিলের বৈঠকে আলোচনা হওয়ার সম্ভবনা রয়েছে।

মহিলা আইপিএল শুরু করা নিয়ে আলোচনা হতে পারে বিসিসিআই-এর গভার্নিং কাউন্সিলের বৈঠকে

বিসিসিআই-এর এক আধিকারিক বলেছেন, "এটা (মহিলাদের আইপিএল) নিয়ে" গভার্নি কাউন্সিলের বৈঠকে আলোচনা হবে এবং কোন পথে এগবে বোর্ড সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

অপর দিকে, স্পোর্টসস্টারের রিপোর্ট অনুযায়ী মে মাসে পুনেতে মহিলা টি-২০ চ্যালেঞ্জ আয়োজন করার কথা ভাবছে বোর্ড। ওই রিপোর্টে জানানো হয়েছে তিন বা চার দলের টুর্নামেন্ট হবে সেটা। ওই প্রতিবেদনে একটি সূত্রের কথা তুলে ধরা হয়েছে। তিনি বলেছেন, "বিসিসিআই কয়েক বছরের মধ্যে পুরোদস্তুর আইপিএল চালু করতে চায়। এবং সেই কথাকে মাথায় রেখেই সমস্ত কিছু করা হচ্ছে যাতে ওই লক্ষ্যে (মহিলাদের আইপিএল শুরু করা) পৌঁছনোর পথ মসৃণ হয়। বৈঠকে গভার্নিং কাউন্সিল সব দিক নিয়ে আলোচনা করবে এবং তার পরই আগামী দিনে কোন পথে কী ভাবে এগনো হবে সেই বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।"

মহিলা আইপিএল-এর বিষয়ে কথাবার্তার পাশাপাশি পরবর্তী আইপিএল সাইকেল (২০২৩-২০২৭)-এর মিডিয়া রাইটসের জন্য টেন্ডার ডাকা এবং এই সংক্রান্ত অন্যান্য বিষয়ে আলোচনা করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+