অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে এক ধাপ পিছিয়ে থাকা ভারতের আদর্শ একাদশ কেমন হওয়া উচিত

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে এক ধাপ পিছিয়ে থাকা ভারতের আদর্শ একাদশ কেমন হওয়া উচিত

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদরেই মাঠে ওয়ান ডে সিরিজে টিকে থাকতে হলে রবিবারের ম্যাচ জিততেই হবে ভারতীয় ক্রিকেট দলকে। সিরিজের প্রথম ম্যাচে শোচনীয় পরাজয়ের পর দ্বিতীয় মোকাবিলায় টিম ইন্ডিয়া আদৌ ঘুরে দাঁড়াতে পারবে কিনা, সেদিকে তাকিয়ে থাকবে ক্রিকেট বিশ্ব। তবে ম্যাচ জিততে যে দল নির্বাচন যথাযথ হওয়া উচিত, তাও মেনে নিচ্ছেন ক্রিকেট প্রেমীরা। তারই প্রেক্ষিতে রবিবার সিডনিতে কেমন একাদশ নিয়ে টিম ইন্ডিয়ার মাঠে নামা উচিত, তা এক নজরে দেখে নেওয়া যাক।

ওপেনিং জুটি

ওপেনিং জুটি

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে টিম ইন্ডিয়ার জার্সিতে ওপেন করতে নেমে দায়িত্বপূর্ণ ব্যাটিং করেছেন শিখর ধাওয়ান। ৮৬ বলে ৭৪ রানের লড়াকু ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকে। তিনি এই দলের স্বাভাবিক পছন্দ। গত ম্যাচে ১৮ বলে ২২ রান করা মায়াঙ্ক আগরওয়ালকে রবিবারও ভারতের হয়ে ইনিংস শুরু করার সুযোগ দেওয়া উচিত।

তিনে বিরাট

তিনে বিরাট

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে শুরুটা দারুণ করেছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। দুটি চার ও একটি লম্বা ছক্কা হাঁকিয়ে ২১ বলে ২১ রান করে আউট হয়ে যান ভিকে। রবিবারের ম্যাচ জিততে বিরাটের ব্যাটিংয়ের দিকে তাকিয়ে থাকবে ভারতীয় ক্রিকেট দল।

চার ও পাঁচ

চার ও পাঁচ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ওয়ান ডে-তে শ্রেয়স আইয়ার ও কেএল রাহুলকে যথাক্রমে চার ও পাঁচ নম্বরে ব্যাট করার সুযোগ দেওয়া উচিত। কারণ আইপিএল ২০২০-তে দুই ক্রিকেটারই দুর্দান্ত ছন্দে ছিলেন। সুযোগ পেলে টিম ইন্ডিয়ার জার্সিতে ওয়ান ডে-তেও গেম চেঞ্জার হতে পারেন শ্রেয়স ও রাহুল।

পান্ডিয়ার সঙ্গে থাকুন মনীশ

পান্ডিয়ার সঙ্গে থাকুন মনীশ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯০ রানের লড়াকু ইনিংস খেলা হার্দিক পান্ডিয়া দ্বিতীয় ওয়ান ডে-তে টিম ইন্ডিয়ার ন্যাচারাল চয়েজ। এবার ব্যাটিংয়ের পাশাপাশি তাঁর বোলিংয়ের দায়িত্বও নেওয়া উচিত। একমাত্র তবেই ছন্দে না থাকা রবীন্দ্র জাদেজার পরিবর্তে ইন ফর্ম ব্যাটসম্যান মনীশ পান্ডেকে খেলাতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাতে দলের বোলিং বিভাগেও পরিবর্তন অবশ্যম্ভাবী।

বোলিং বিভাগে পরিবর্তন

বোলিং বিভাগে পরিবর্তন

হার্দিক পান্ডিয়াকে বল হাতে দেখা গেলে দলে একজন কম বিশেষজ্ঞ পেসার খেলাতে পারে টিম ইন্ডিয়া। পরিবর্তে দলে সুযোগ দেওয়া উচিত বাঁ-হাতি চায়নাম্যান কুলদীপ যাদবকে। সিডনির পিচ থেকে যে স্পিনাররা ফায়দা তুলতে পারেন, তা গত ম্যাচে প্রমাণ করেছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা।

দলটি কেমন হওয়া উচিত

দলটি কেমন হওয়া উচিত

শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগরওয়াল, বিরাট কোহলি (অধিনায়ক), শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, মনীশ পান্ডে, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+