বিশ্বকাপ ফাইনাল খেলেই একদিনের ক্রিকেটকে বিদায় জানাবেন মাইকেল ক্লার্ক

মেলবোর্ন, ২৮ মার্চ : এবারের বিশ্বকাপ ফাইনাল খেলেই একদিনের ক্রিকেটকে বিদায় জানাবেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক।

আগামিকাল রবিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত হতে চলেছে এবারের আইসিসি বিশ্বকাপ ফাইনাল। মুখোমুখি হবে দুই আয়োজক দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আর তাই ফাইনাল ম্যাচ ঘিরে আনন্দের মাঝেই কিছুটা যেন দুঃখের আবহ অজি শিবিরে।

৩৩ বছর বয়সী অস্ট্রেলীয় অধিনায়ক মাইকেল ক্লার্ক আজই ওয়ান ডে ক্রিকেটকে চির বিদায় জানানোর ঘোষণা করেছেন। তিনি এখনও পর্যন্ত ২৪৪টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। আগামিকাল ২৪৫ তম ম্যাচ খেলে অবসর নিতে চলা ক্লার্ক জানান, তিনি উপযুক্ত সময়ই সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর মনে হয়েছে, এবার অন্য কারও দলের দায়িত্ব গ্রহণ করার সময় এসে গিয়েছে।

অস্ট্রেলিয়ার হয়ে শতরান করার পর মাইকেল ক্লার্ক

অস্ট্রেলিয়ার হয়ে শতরান করার পর মাইকেল ক্লার্ক

৩৩ বছর বয়সী অস্ট্রেলীয় অধিনায়ক মাইকেল ক্লার্ক আজই ওয়ান ডে ক্রিকেটকে চির বিদায় জানানোর ঘোষণা করেছেন। তিনি এখনও পর্যন্ত ২৪৪টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। আগামিকাল ২৪৫ তম ম্যাচ খেলে অবসর নেবেন ক্লার্ক।

সাংবাদিক বৈঠকে অবসরের ঘোষণা

সাংবাদিক বৈঠকে অবসরের ঘোষণা

অবসর নিতে চলা ক্লার্ক জানান, তিনি উপযুক্ত সময়ই সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর মনে হয়েছে, এবার অন্য কারও দলের দায়িত্ব গ্রহণ করার সময় এসে গিয়েছে।

খুদে ভক্তকে অটোগ্রাফ বিলি করছেন ক্লার্ক

খুদে ভক্তকে অটোগ্রাফ বিলি করছেন ক্লার্ক

পরের ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত তিনি পুরোপুরি ফিট থাকবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে তাঁর। তাই তিনি চান চার বছর আগেই নিজের উত্তরসূরীকে দায়িত্ব বুঝিয়ে দিতে। সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন তিনি।

আগামিকাল এভাবেই মাঠ ছাড়বেন মাইকেল ক্লার্ক

আগামিকাল এভাবেই মাঠ ছাড়বেন মাইকেল ক্লার্ক

২০০৩ সালে একুশ বছর বয়সে ক্রিকেট জীবনে অভিষেক ঘটে অজি দলের বর্তমান অধিনায়কের। ওয়ান ডে ক্রিকেটে ক্লার্কের সংগ্রহে রয়েছে ৭,৯০৭ রান। যা তাঁকে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ স্কোরারদের মধ্যে চতুর্থ স্থানে রেখেছে।

পরের ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত তিনি পুরোপুরি ফিট থাকবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে তাঁর। তাই তিনি চান চার বছর আগেই নিজের উত্তরসূরীকে দায়িত্ব বুঝিয়ে দিতে। সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন তিনি।

২০০৩ সালে একুশ বছর বয়সে ক্রিকেট জীবনে অভিষেক ঘটে অজি দলের বর্তমান অধিনায়কের। ওয়ান ডে ক্রিকেটে ক্লার্কের সংগ্রহে রয়েছে ৭,৯০৭ রান। যা তাঁকে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ স্কোরারদের মধ্যে চতুর্থ স্থানে রেখেছে।

মাইকেল ক্লার্কের পর অস্ট্রেলিয়ার পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন স্টিভ স্মিথ ও জর্জ বেইলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+