করোনা নিয়ে চিন্তার মাঝে ভারতের প্রাক্তন ক্রিকেটারের বাড়িতে হানা

করোনা নিয়ে চিন্তার মাঝে ভারতীয় ক্রিকেটারের বাড়ি হানা

করোনা নিয়ে চিন্তার মাঝে দিল্লিতে পঙ্গপালের হানা। পঙ্গপালের উৎপাতে দিল্লির মানুষের জেরবার অবস্থা। দরজা-জানলা বন্ধ করে দিন কাটাতে হচ্ছে। ফাঁকফোকর পেলেই ঘরে ঢুকে পড়ছে পঙ্গপাল। ইতিমধ্যে দিল্লিতে পঙ্গপাল হানার কারণে বহু জায়গায় সতর্কতা জারি হয়েছে। পরিস্থিতির শিকার ভারতীয় ক্রিকেটাররা। দিল্লিতে ভারতীয় ক্রিকেটজগতের অনেকেই থাকেন। তাঁদের বাডি়র আকাশেও পঙ্গপাল হানা দিয়েছে।

মে মাসে ভারতে প্রথম পঙ্গপালের হানা

মে মাসে ভারতে প্রথম পঙ্গপালের হানা

মে মাসে ভারতের রাজস্থানে প্রথম পঙ্গপাল হানার খবর পাওয়া যায়৷ তারপর পঞ্জাব, মহারাষ্ট্র ও গুজরাতে লাখে লাখে পঙ্গপাল উৎপাত চালানোর খবর পাওয়া যায়। কৃষকদের চাষে প্রচুর ক্ষতি করেছে এই পঙ্গপাল। এবার দিল্লিত-এনসিআর এলকাতেও পঙ্গপালের উৎপাতে অতিষ্ঠ মানুষ।

শনিবার দিল্লিতে হানা

শনিবার দিল্লিতে হানা

শনিবার সকালে গুরুগ্রামের আকাশ পঙ্গপালে ছেয়ে যায় ৷ দুপুরেই কয়েক কোটি পঙ্গপাল দিল্লির আকাশ ছেয়ে ফেলে। দিল্লিতে হাই অ্যালার্ট জারি রয়েছে। দিল্লির সাইবার হাব এলাকাতেও প্রচুর পঙ্গপালের ঢুকে পড়েছে।প্রশাসনের পক্ষ থেকে দরজা-জানলা বন্ধ রেখে পঙ্গপাল তাড়ানোর পরমর্শ দেওয়া হয়েছে।

পাটলটদের সতর্ক থাকতে বার্তা

পাটলটদের সতর্ক থাকতে বার্তা

দিল্লি বিমান বন্দরের কাছাকাছি পঙ্গপালের উপদ্রব শুরু হলে, বিমান ওঠা নামার ক্ষেত্রে পাটলটদের দিল্লি এয়ার ট্রাফিক কন্ট্রোল-এর তরফে সতর্ক করা হয়েছে।

ভারতীয় ক্রিকেটারের পোস্ট

ভারতীয় ক্রিকেটারের পোস্ট

দিল্লিতে পঙ্গপাল হানার ভিডিও পোস্ট করে ভারতের হয়ে দুবার বিশ্বকাপ জেতা বীরেন্দ্র সেহওয়াগ উদ্বেগ প্রকাশ করেছেন। ভিডিও প্রকাশ করে দিল্লিবাসীদের সতীর্থ করেছেন বীরু। ভারতীয় ক্রিকেটার জানলা দিয়ে তাঁর বাড়ির আকাশে লক্ষ লক্ষ পঙ্গপাল উড়ে বেরোনোর ভিডিও করে সংকটের জানান সতর্ক থাকতে অনুরোধ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+