Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আইপিএল ২০২০-র সেরা একাদশ জানালেন তিন প্রাক্তনী, বিরাট-রোহিত নয় এই অধিনায়ক পছন্দ পাঠানের

আইপিএল ২০২০-র সেরা একাদশ জানালেন তিন প্রাক্তনী, বিরাট-রোহিত নয় এই অধিনায়ক পছন্দ পাঠানের

আইপিএল ২০২০-র শেষে, মরসুমের সেরা একাদশ বেছে নিলেন বীরেন্দ্র সেহওয়াগ, ইরফান পাঠান ও মনোজ তিওয়ারি। যেখানে নবাব অফ নজফগড় সেহওয়াগ তাঁর আইপিএল সেরা দলে রোহিত শর্মা নয় বিরাট কোহলিকেই অধিনায়ক রাখলেন। অন্যদিকে ইরফান পাঠান আবার কাইরন পোলার্ডকে অধিনায়ক হিসেবে বাছলেন।

বিরাট না রোহিত কে সেরা অধিনায়ক?

বিরাট না রোহিত কে সেরা অধিনায়ক?

অধিনায়ক হিসেবে মুম্বই ইন্ডিয়ান্সকে পঞ্চম আইপিএল ট্রফি দেওয়ার পর গৌতম গম্ভীর থেকে মাইকেন ভনের মতো ক্রিকেটদুনিয়ার তারকা প্রাক্তনীরা ভারতীয় ক্রিকেটে, সীমিত ওভারে আগামী দিনে রোহিত শর্মাকে অধিনায়ক হিসেবে দেখতে চেয়েছেন। যারপর বিরাট বনাম রোহিতের অধিনায়কত্ব নিয়ে ক্রিকেটদুনিয়া এখন সরগরম। এর মাঝে নিজের আইপিএল সেরা একাদশ দল বাছাইয়ে বিরাট কোহলিকে অধিনায়ক রেখে তাঁর ভোট কোন দিকে জানিয়ে দিলেন সেহওয়াগ।

একনজরে বীরেন্দ্র সেহওয়াগের আইপিএল ২০২০-র সেরা একাদশ

একনজরে বীরেন্দ্র সেহওয়াগের আইপিএল ২০২০-র সেরা একাদশ

দুই ওপেনার হিসেবে লোকেশ রাহুলও দেবদূত পড়িক্কলকে বেছে নিয়েছেন বীরু। এরপর তিনে সূর্যকুমার যাদবকে রেখেছেন। চার নম্বরে বিরাট কোহলিকে বেছেছেন সেহওয়াগ। তাঁকে অধিনায়ক করেছেন বীরু। এরপর পাঁচ নম্বরে ডেভিড ওয়ার্নার, ছয়ে এবি ডিভিলিয়ার্সকে বাছলেন। সেহওয়াগের পছন্দের দলে বাকিদের মধ্য়ে কাগিসো রাবাদা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল, রশিদ খান রয়েছেন। ডাগআউটে দুই পরিবর্ত ক্রিকেটার হিসেবে ঈশান কিশান ও জোফরা আর্চারকে বেছে নিয়েছেন সেহওয়াগ।

একনজরে ইরফান পাঠানের আইপিএল ২০২০-র সেরা একাদশ

একনজরে ইরফান পাঠানের আইপিএল ২০২০-র সেরা একাদশ

অন্যদিকে ভারতের হয়ে বিশ্বকাপজয়ী অলরাউন্ডার ইরফান পাঠান তাঁর পছন্দের আইপিএল ২০২০ সেরা একাদশ জানিয়েছেন। ইরফানের পছন্দের একাদশ যথাক্রমে লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, সূর্যকুমার যাদব, এবি ডিভিলিয়ার্স, কাইরন পোলার্ড (অধিনায়ক), মার্কাস স্টোইনিস, রাহুল তেওয়াটিয়া, যুজবেন্দ্র চাহাল, কাসিগো রাবাদা, জসপ্রীত বুমারাহ, মহম্মদ শামি।

একনজরে মনোজ তিওয়ারির আইপিএল ২০২০-র সেরা একাদশ

একনজরে মনোজ তিওয়ারির আইপিএল ২০২০-র সেরা একাদশ

অন্যদিকে মনোজ তিওয়ারির আইপিএল ২০২০ সেরা একাদশ যথাক্রমে- রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, এবি ডিভিলিয়ার্স, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, ক্রুণাল পান্ডিয়া, রশিদ খান, জোফরা আর্চার, জসপ্রীত বুমরাহ, টি নটরাজন

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+