৪০-এর ধোনিতে আবেগতাড়িত বিরাট থেকে শেহওয়াগ, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা

৪০-এর ধোনিতে আবেগতাড়িত বিরাট থেকে শেহওয়াগ, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা

ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক তথা কিংবদন্তি এমএস ধোনি ৪০ পূর্ণ করলেন। যাঁর সঙ্গে জুড়ে রয়েছে দেশের ক্রিকেট মানচিত্রের অনেকগুলি দিক। যাতে অন্তর্ভূক্ত রয়েছে একের পর আন্তর্জাতিক খেতাব ও কীর্তি। সেই ব্যক্তিকেই প্রাণঢালা ভালোবাসায় ভরিয়ে দিয়েছে ক্রিকেট মহল। সামিল হয়েছেন বিরাট কোহলি থেকে বীরেন্দ্র শেহওয়াগ।

বিরাট কোহলি

২০০৮ সালে যখন ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন, তখন স্বমহিমায় নেতৃত্ব দিচ্ছেন এমএস ধোনি। এরপর দুই রথীর যুগলবন্দি ২০১১ সালের ৫০ ওভারের বিশ্বকাপ ও ২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েছে দেশকে। তাই ধোনির জন্মদিনে নিজস্ব তাঁকে নিজস্ব ঢঙে শুভেচ্ছা জনিয়েছেন শিষ্য বিরাট কোহলি।

বীরেন্দ্র শেহওয়াগ

৪০তম জন্মদিনে এমএস ধোনিকে এক প্রজন্মের ক্রিকেটার বলে উল্লেখ করেছেন প্রাক্তন সতীর্থ বীরেন্দ্র শেহওয়াগ। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, মহেন্দ্র শব্দের অর্থ আকাশ। তাই হয়তো ধোনির ব্যাট থেকে বেরনো শট গগণভেদি হত বলে মনে করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন বিধ্বংসী ওপেনার। জানিয়েছেন যে তিনি ধোনির ওই শটগুলি দেখতে পছন্দ করেন।

বিসিসিআই

এমএস ধোনিকে ৪০তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই। এক টুইট বার্তায় ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে বলা হয়েছে, উপস্থিত বুদ্ধি, সচেতনতা এবং সঠিকভাবে লক্ষ্যভেদের ক্ষমতাই মাহির প্রধান শক্তি।

আইসিসি

বহু আন্তর্জাতিক ক্রিকেটীয় রেকর্ডের মালিক মহেন্দ্র সিং ধোনিকে ৪০তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে আইসিসি। এই বিশেষ দিনে মাহির বিভিন্ন কীর্তির কথা তুলে ধরেছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।

ভিভিএস লক্ষ্মণ

মহেন্দ্র সিং ধোনির সঙ্গে নিজের এক হাসিখুশি ছবি পোস্ট করেছেন ভিভিএস লক্ষ্মণ। দেশের সর্বকালের সেরা অধিনায়ককে আগামী দিনের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন ভেরি ভেরি স্পেশাল।

মহম্মদ কাইফ

বিশেষ দিনে মহম্মদ কাইফ লিখেছেন, দাদা (সৌরভ গঙ্গোপাধ্যায়) যুব তারকাদের মধ্যে জয়ের ক্ষিদে তৈরি করেছিলেন। আর এমএস ধোনি সেটিকে অভ্যাসে পরিণত করেছিলেন বলে লিখেছেন প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান। কিংবদন্তি মহিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কাইফ। একই সঙ্গে একদিন পর অর্থাৎ ৮ জুলাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনের প্রসঙ্গও তিনি উত্থাপন করেছেন।

মহম্মদ শামি

প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ শামি। মাহির সঙ্গে তাঁর ২০১৯ সালের বিশ্বকাপের ছবিও পোস্ট করেছেন শামি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+