১০০ কোটিরও বেশি টাকার 'বিরাট' চুক্তি !

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি সই করে ফেলেছেন ১১০ কোটি টাকার বিজ্ঞাপনী চুক্তি। খেলার সামগ্রী বিপণী সংক্রান্ত এক নামি সংস্থার সঙ্গে তিনি স্বাক্ষর করেছেন এই চুক্তি।

বেঙ্গালুরু, ২০ ফেব্রুয়ারি : মাঠ হোক বা মাঠের বাইরে হোক, ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক বিরাট কোহলি সবসময়ই থাকেন খবরের শিরোনামে। কখনও ২২ গজে তাঁর মন জুড়িয়ে দেওয়া 'শর্ট' কিম্বা কখনও বান্ধবী অনুষ্কা শর্মার সঙ্গে ছবির 'শট', সবেতেই অন্যদের পেছনে ফেলে দিচ্ছেন বিরাট। এবার খবর তাঁর ১০০ কোটিরও বেশি টাকার চুক্তি স্বাক্ষর নিয়ে।[ইনস্তাগ্রামে নিজেদের প্রেমের বিজ্ঞাপনে 'বিরুষ্কা' ?]

জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি সই করে ফেলেছেন ১১০ কোটি টাকার বিজ্ঞাপনী চুক্তি। একটি নামি খেলার সামগ্রী বিপণী সংস্থার সঙ্গে তিনি স্বাক্ষর করেছেন এই চুক্তি। ওই সংস্থার ব্যাবসায়িক আয় যাইহোক, বিরাট ওই নির্দ্দিষ্ট অর্থমূল্যের টাকা পেয়ে যাবেন , চুক্তিতে এমনটাই স্বাক্ষরিত হয়েছে বলে জানা গিয়েছে।[ডন ব্র্যাডম্যানের রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি]

১০০ কোটিরও বেশি টাকার 'বিরাট' চুক্তি !

প্রথম ভারতীয় খেলোয়াড় হিসাবে বিরাট কোহলি এত দামি চুক্তি স্বাক্ষর করলেন বলে জানা গিয়েছে। ২৮ বছরের এই তরুন ক্রিকেটার ওই নামী বিপণী সংস্থার থেকে এই মূল্যের টাকা পাবেন সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসাবে। বিরাট ছা়ড়াও এই নামি সংস্থার আন্তর্জাতিক ব্র্যান্ড অ্যাম্বাসডর হলেন ফুটবলার থেরি হেনরি, দৌ়ড়বিদ উসেইন বোল্ট প্রমুখ।[অধিনায়ক হিসাবে অনন্য রেকর্ড করলেন বিরাট কোহলি]

জার্মান এই খেলার সামগ্রী বিপণী সংস্থা খুব শিগগিরিই একটি নতুন 'লোগো' বাজারে আনতে চলেছে। চুক্তি স্বাক্ষর করে স্বভাবতই খুশি বিরাট জানিয়েছেন, উসেইন বোল্ট ছাড়াও এই সংস্থার ব্রান্ডের নামের সঙ্গে এর আগে নাম জুড়েছে পেলে, মারাদোনার মতো ফুটবল তারকাদের। ফলে এই বিশ্ববন্দিত খেলোয়াড়দের পাশপাশি তিনিও এই খেলার সামগ্রী বিপণী সংস্থার সঙ্গে নিজের নাম জড়াতে পেরে খুশি বলে জানিয়েছেন বিরাট।

বিরাটের আগে ভারতীয় ক্রিকেট তারকা শচীন তেন্ডুলকার ও মহেন্দ্রসিং ধোনি স্বাক্ষর করেন সবচেয়ে দামি বিজ্ঞাপণী চুক্তি। ৫০ টি ব্র্যান্ডের জন্য শচীন তেন্ডুলকার ৫০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেন। তবে বিরাটের এই ১১০ কোটির চুক্তি শুধুমাত্র একটিমাত্র ব্র্যান্ডের জন্য। তাই বিরাটের এই বিজ্ঞাপনী চুক্তির ভবিষ্যত কত টাকার অঙ্কে গিয়ে থামে এখন সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+