কবে উদ্বোধন হবে কোহলি স্ট্যান্ডের, অতিথি কারা জেনে নিন
চলতি সপ্তাহেই দিল্লির ফিরোজ শাহ কোটলায় কোহলির স্যান্ডের উদ্বোধন হতে চলেছে। বৃহস্পতিবার দিল্লির ক্রিকেট স্টেডিয়ামের বিরাটের নামের স্ট্যান্ডটির উদ্বোধন হবে।
চলতি সপ্তাহেই দিল্লির ফিরোজ শাহ কোটলায় কোহলির স্ট্যান্ডের উদ্বোধন হতে চলেছে। বৃহস্পতিবার দিল্লির ক্রিকেট স্টেডিয়ামে বিরাটের নামের স্ট্যান্ডটির উদ্বোধন করা হবে।
চলতি বছরের ১৮ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেটে ১১ বছর পার করেছেন কোহলি। সেই উপলক্ষ্যেই দিল্লির ক্রিকেট বোর্ড তাঁর নামে ক্রিকেট স্ট্যান্ডের পরিকল্পনা নেয়।

প্রসঙ্গত ভারতীয় ক্রিকেট জগতে কোহলিই সবচেয়ে তরুণ ক্রিকেটার যার নামে দেশের কোনও ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে স্ট্যান্ডের উদ্বোধন হতে চলেছে।এর আগে ভারতের ক্রিকেটীয় লেজেন্ড বিষেণ সিং বেদী, মহিন্দর অমরনাথ, বীরেন্দ্র শেহবাগ ও অঞ্জুম চোপড়ার নামে ফিরোজ শাহ কোটলায় বিভিন্ন স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে। কোহলির নামের এই স্ট্যান্ড উদ্বোধনে কোহলির সঙ্গে অতিথি হিসেবে ভারতীয় দল উপস্থিত থাকবে।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর পরের সপ্তাহ থেকে ক্রিকেট মোডে ঢুকে পড়বে ভারত। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ। শুরুতে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ , এর পর তিন ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। ধর্মশালায় প্রথম টি-টোয়েন্টি দিয়ে সিরিজ শুরু হচ্ছে।












Click it and Unblock the Notifications