নিজের সফলতার রহস্য ফাঁস বিরাট কোহলির, কী বললেন টিম ইন্ডিয়ার অধিনায়ক
প্রতিপক্ষের চোখে প্রতি ভয়ের অভাব এবং অশ্রদ্ধা তাঁর মানসিকতার পরিবর্তন ঘটায় বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। বলেছেন, কেরিয়ার শুরুর সময় প্রতিপক্ষের কাছে নিজের অবহেলা তিনি মেনে নিতে পারতেন
প্রতিপক্ষের চোখে প্রতি ভয়ের অভাব এবং অশ্রদ্ধা তাঁর মানসিকতার পরিবর্তন ঘটায় বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। বলেছেন, কেরিয়ার শুরুর সময় প্রতিপক্ষের কাছে নিজের অবহেলা তিনি মেনে নিতে পারতেন না। এরপরই তিনি আরও টাফ ক্রিকেট খেলতে শুরু করেন বলে স্বীকার করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

বিশ্ব ক্রিকেটে একটির পর একটি রেকর্ড ভেঙে চলা বিরাট কোহলি এই মুহূর্তে আগামী প্রজন্মের কাছে আইকন। যেভাবে ব্যাট করছেন, তাতে কিছু দিনের মধ্যেই ওয়ান ডে সেঞ্চুরিতে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে টপকে যাবেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। চলে যাবেন ধরাছোঁয়ার বাইরে। যদিও এই জায়গায় পৌঁছনো তাঁর কাছে খুব একটা সহজ কাজ ছিল না বলে স্বীকার করেছেন বিরাট।
এক সাক্ষাৎকারে বিরাট স্মরণ করেছেন ২০১২ সালের অস্ট্রেলিয়া সফর। কার্যত সেখান থেকেই বিশ্ব ক্রিকেটে নিজের জাত চেনাতে শুরু করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। তার আগে পর্যন্ত তিনি যখন টিম ইন্ডিয়ার জার্সিতে বাইশ গজে ব্যাট হাতে নামতেন, তখন প্রতিপক্ষের চোখে তাঁর প্রতি শ্রদ্ধা দেখতেন না বলে স্বীকার করেছেন বিরাট। তিনি তা চাইতেন না। বিরাট চাইতেন যে তিনি ব্যাট হাতে নামলে যেন প্রতিপক্ষ দলের অধিনায়ক ভাবতে বাধ্য হন, কোথায় ফিল্ডিং সাজাবেন। সেই অপমান থেকে শিক্ষা নিয়েই তিনি পরিশ্রম করে নিজের খেলার মান উর্ধ্বমুখে নিয়ে গেছেন বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।
বিরাট জানিয়েছেন, কোনও ম্যাচই ছোট করে দেখেন না তিনি। একই মানসিকতা নিয়ে ব্যাট হাতে বাইশ গজে তিনি নামেন বলেও জানিয়েছেন কোহলি। দিনের শেষে পরিশ্রমের কোনও বিকল্প নেই বলেও জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।












Click it and Unblock the Notifications