Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

২৫ হাজার রানের মাইলস্টোন ছুঁলেন বিরাট, সচিনের রেকর্ড ভেঙে গড়লেন নয়া কীর্তি

দ্বিতীয় টেস্টে বিরাট কোহলির এই মাইলস্টোনে পৌঁছতে দরকার ছিল ৫২ রান। প্রথম ইনিংসে তিনি ৪৪ রান করেছিলেন। ফলে এই ইনিংসে বিরাটের ২৫ হাজার রানে পৌঁছতে দরকার ছিল ৮।

আরও একটি রেকর্ড গড়লেন বিরাট কোহলি। অস্ট্রেলিযার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ২৫ হাজার রানের মাইলস্টোন ছুঁয়ে ফেললেন তিনি। সচিনের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এই কীর্তি স্থাপন করলেন বিরাট। তবে সচিনের রেকর্ডে তিনি শুধু ভাগই বসালেন না, টেক্কাও দিলেন। গড়লেন নয়া কীর্তি।

সচিনকে টেক্কা দিয়ে বিরাট ছুঁলেন মাইলস্টোন

সচিনকে টেক্কা দিয়ে বিরাট ছুঁলেন মাইলস্টোন

বিরাট কোহলি এই ২৫ হাজার রানের মাইলস্টোনে পৌঁছলেন সচিনের থেকে কম ইনিংস খেলে। অর্থাৎ সেই দিক দিয়ে বিরাট হলেন দ্রুততম ২৫ হাজার রান গড়ার অধিকারী। সচিন তেন্ডুলকার, রিকি পন্টিংদের ছাপিয়ে তিনি দ্রুততম ২৫ হাজার রানের মালিক হলেন বিরাট কোহলি।

সচিনকে টপকে বিরাটের দ্রুততম ২৫ হাজার রান

সচিনকে টপকে বিরাটের দ্রুততম ২৫ হাজার রান

পরিসংখ্যান অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজার রান করতে সচিন নিয়েছিলেন ৫৭৭ ইনিংস। সচিনের থেকে ২৮টি কম ইনিংস খেলেই বিরাট কোহলি ২৫ হাজার রান সংগ্রহ করে নিলেন। বিরাটের ২৫ হাজার রানের মাইলস্টোনে পৌঁছতে লাগল ৫৪৯ ইনিংস। সেইসঙ্গে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুতম ২৫ হাজার রানের মালিক বনে যান। ভেঙে দেন সচিনের রেকর্ড।

৮ রানে পৌঁছনো মাত্রই বিরাট কীর্তি স্থাপন দিল্লি টেস্টে

৮ রানে পৌঁছনো মাত্রই বিরাট কীর্তি স্থাপন দিল্লি টেস্টে

দ্বিতীয় টেস্টে বিরাট কোহলির এই মাইলস্টোনে পৌঁছতে দরকার ছিল ৫২ রান। প্রথম ইনিংসে তিনি ৪৪ রান করেছিলেন। ফলে এই ইনিংসে বিরাটের ২৫ হাজার রানে পৌঁছতে দরকার ছিল ৮। এদিন ৮ রানে পৌঁছনো মাত্রই বিরাট কীর্তি স্থাপন হল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। বিরাট টপকে গেলেন সচিনকেও।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২০ রানে থমকে যান বিরাট

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২০ রানে থমকে যান বিরাট

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দি্ল্লি টেস্টে প্রথম ইনিংসে আউট হওয়ার পর ডিআরএস নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন বিরাট। তারপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তিনি বাজেভাবে আউট হলেন মার্ফির বলে। এগিয়ে এসে ডিফেন্স করতে গিয়ে মিস করেন বিরাট। উইকেটকিপার তাঁর উইকেট ভেঙে দেন। ২০ রান করেই তাঁকে প্যাভিলিয়নে ফিরতে হয়।

কে কত ইনিংসে ২৫ হাজারের মাইলস্টোন ছুঁয়েছেন

কে কত ইনিংসে ২৫ হাজারের মাইলস্টোন ছুঁয়েছেন

• বিরাট কোহলি ৪৯২ ম্যাচের ৫৪৯ ইনিংসে ২৫ হাজার রান পূর্ণ করেছেন। গড় ৫৩.৬৪।

• সচিন তেন্ডুলকার ৫৭৭ ইনিংস খেলে ২৫ হাজার রান পূর্ণ করেছেন। সার্বিভাবে তিনি ৬৬৪টি ম্যাচে ৩৪২৫৭ রান করেছেন। গড় ৪৮.৫২ শতাংশ।

• রিকি পন্টিং ২৫ হাজার রান পূর্ণ করেছিলেন ৫৮৮ ইনিংসে। সার্বিকভাবে ৫৬০টি ম্যাচ খেলেছেন। করেছেন ২৭৪৮৩ করেন। গত ৪৫.৯৫ শতাংশ।

• জ্যাক ক্যালিস ৫৯৪ ইনিংসে ২৫ হাজার রান পূর্ণ করেন। ৫১৯টি ম্যাচে ২৫৫৩৪ রান করেন তিনি। গত ৪৯.১।

• কুমার সাঙ্গাকারা ৬০৮ ইনিংসে ২৫ হাজার রান পূর্ণ করেন। ৫৯৪টি ম্যাচে তিনি ২৮০১৬ রান করেন। গড় ৪৬.৭৭।

• মাহেলা জয়বর্ধনে ৭০১টি ইনিংসে ২৫ হাজার রান পূর্ণ করেন। তিনি ৬৫২ ম্যাচে ২৫৯৫৭ রান করেন, গড় ৩৯.১৫।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+