Virat Kohli: বিরাট কোহলি কত কোটি টাকা আয়কর জমা দিয়েছেন জানেন? ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে রেকর্ড

Virat Kohli: বিরাট কোহলি এখন ছুটিতে রয়েছেন। ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলবেন। তার আগে ১২ সেপ্টেম্বর থেকে ভারতের শিবির শুরু চেন্নাইয়ে।

এরই মধ্যে জানা গেল গুরুত্বপূর্ণ তথ্য। ২০২৩-২৪ অর্থবর্ষে ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে সবচেয়ে বেশি আয়কর জমা দিয়েছেন কিং কোহলি।

Virat Kohli

ফরচুন ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিগত অর্থবর্ষে কোহলি আয়কর হিসেবে জমা দিয়েছেন ৬৬ কোটি টাকা। ফলে তিনি পিছনে ফেলে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি, সচিন তেন্ডুলকরদের। ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে সর্বাধিক আয়কর দেওয়ার রেকর্ড আপাতত কিং কোহলির দখলেই।

ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষে মহেন্দ্র সিং ধোনি ৩৮ কোটি টাকা আয়কর হিসেবে জমা দিয়েছেন। ক্রীড়াবিদদের আয়কর জমা দেওয়ার তালিকায় ধোনি তাই রয়েছে দুই নম্বরে। তিনে রয়েছেন সচিন তেন্ডুলকর। তিনি আয়কর জমা দিয়েছেন ২৮ কোটি টাকার।

সৌরভ গঙ্গোপাধ্যায় এখনও আয়কর দেওয়ার নিরিখে এগিয়ে রয়েছেন হার্দিক পাণ্ডিয়ার চেয়ে। সৌরভ যেখানে ২৩ কোটি টাকা আয়কর জমা দিয়েছেন, সেখানে হার্দিককে দিতে হয়েছে ১৩ কোটি টাকা। ঋষভ পন্থ ১০ কোটি টাকা আয়কর জমা দিয়েছেন। সেলিব্রিটিদের আয়কর জমার পরিমাণ দিয়ে এই তালিকা প্রকাশ হয়েছে।

শাহরুখ খান সবচেয়ে বেশি ৯২ কোটি টাকা ট্যাক্স জমা দিয়েছেন। তাঁর পরেই রয়েছেন চন্দ্রশেখরন জোসেফ বিজয় (৮০ কোটি টাকা)। সলমন খান ৭৫ কোটি, অমিতাভ বচ্চন ৭১ কোটি, অজয় দেবগণ ৪২ কোটি, রণবীর কাপুর ৩৬ কোটি, হৃতিক রোশন ২৮ কোটি, শাহিদ কাপুর ১৪ কোটি, আলিয়া (কিয়ারা) আদবানি ১২ কোটি, ক্যাটরিনা কাইফ ১১ কোটি, কপিল শর্মা ২৬ কোটি, মোহন লাল ১৪ কোটি, পঙ্কজ ১১ কোটি, করিনা কাপুর ২৩ কোটি, আল্লু অর্জুন ১৪ কোটি, আমির খান ১০ কোটি টাকা আয়কর জমা দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+