বিরাট কোহলি শুনছেন অরিজিৎ সিংয়ের গান! আরসিবি তারকা বেছে নিলেন সর্বকালের সেরা ২ কিংবদন্তিকে
আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎ সিং পারফর্ম করবেন। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন তামান্না ভাটিয়া-সহ বলিউডের তারকারা। যদিও আইপিএলের আগেই অরিজিৎ সিংয়ের গানে মজেছেন খোদ কিং কোহলি। আরসিবিকে দেওয়া সাক্ষাৎকারে সে কথা জানান বিরাট।

অরিজিৎ-অনুরাগ
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলির একটি সাক্ষাৎকার আপলোড করেছে। সেখানে কিং কোহলি বলেন, আমি এমটিভি আনপ্লাগড থেকে অরিজিৎ সিংয়ের প্লেলিস্ট ডাউনলোড করেছি। কয়েক বছর আগে সেখানে অরিজিৎ নিজের কিছু সেরা গান গেয়েছিলেন। সফট রক এবং ভেরি চিল ভার্সন! এই গানগুলি যে তাঁর খুব ভালো লেগেছে সে কথাও জানিয়েছেন কিং কোহলি।

এক টেবিলে বিরাট-ফেডেরার-রোনাল্ডো!
বিরাট কোহলি নিজে পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বড় ভক্ত। একইসঙ্গে রজার ফেডেরারেরও অনুরাগী। এই দুই তারকার সঙ্গে এক টেবিলে বসলে বিরাট কী করবেন, তা জানতে চাওয়া হয়েছিল। কোহলির উত্তর, আমি শান্তভাবে বসে দুজনের কথাবার্তা শুনব। কেন না, তাঁদের কথাবার্তায় আমার খুব বেশি বলার থাকবে না। ক্রীড়া জগতের দুই গ্রেটেস্ট অ্যাথলিস্টের কথা মন দিয়ে শুনে আত্মস্থ করার কথাই আরসিবি বোল্ড ডায়েরিজে বলেন বিরাট।

সচিন ও ভিভ সর্বকালের সেরা
বিরাট কোহলি ক্রিকেটের সর্বকালের সেরা হিসেবে বেছে নিয়েছেন দুই কিংবদন্তিকে। তিনি বলেন, আমি সব সময়ই দুজনের নাম নিয়ে থাকি যাঁরা তাঁদের প্রজন্মে ব্যাটিংয়ে বিপ্লব ঘটিয়েছিলেন। একজন হলেন সচিন তেন্ডুলকর, অপরজন সচিন তেন্ডুলকর। সচিনকে নিজের হিরো বলেও উল্লেখ করেন বিরাট। বিরাটের কথায়, এই দুজন ক্রিকেট জগতে যে পরিবর্তন এনেছেন সে কথা মাথায় রেখেই তাঁদের আমি গ্রেট বলে মনে করি।

নজিরের হাতছানি
বিরাট কোহলি নিজে একাধিক রেকর্ড গড়েছেন আইপিএলে। এবার ৩৭৬ রান করলে প্রথম ব্যাটার হিসেবে আইপিএলে ৭ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করবেন। আইপিএলে সবচেয়ে বেশি রান করেছেন কোহলিই। ২০০৮ সাল থেকে তিনি আরসিবিতেই খেলছেন, অন্য কোথাও যাননি। বিরাট হাতে সেলাই থাকা অবস্থাতেও ব্যাটিং করে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে যে শতরান হাঁকিয়েছিলেন তাকে সেরা হিসেবে বেছে নিয়েছেন সঞ্জয় বাঙ্গার। তার উপর ম্যাচটি ছিল ১৫ ওভারের। বিরাটের ব্যাটে ২০১৬ সালের ফর্ম ফেরার প্রতীক্ষায় আরসিবি ভক্তরা।
|
জনপ্রিয়তায় এগিয়ে
এদিকে, আজ সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলি ও শাহরুখ খানের ভক্তদের মধ্যে জোর টক্কর চলল। মিমের ছড়াছড়ি। ট্রেন্ডিংও হলেন দুজন। বিরাট ও শাহরুখের মধ্যে কে বেশি জনপ্রিয় ও সফল তা নিয়ে ভোটাভুটি চলছিল। সেখানে কিং কোহলি পিছনে ফেলেন কিং খানকে। তারপরই শুরু দুজনের ভক্তদের লড়াই।
Behind the Scenes with Virat Kohli at RCB Team Photoshoot
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 29, 2023
Current playlist, new tattoo, trump cards and more… Know more about the personal side of @imVKohli, on Bold Diaries.#PlayBold #ನಮ್ಮRCB #IPL2023 pic.twitter.com/nCatZhgFAQ
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications