ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয় কাকে উপহার দিলেন বিরাট?

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয় কাকে উপহার দিলেন বিরাট?

মুম্বই-র ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে ৬৭ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জেতে ভারত। এই সাফল্যে উচ্ছ্বসিত টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি নিজের স্ত্রী তথা বলিউড দিভা অনুষ্কা শর্মাকে উপহার দিলেন জয়।

দ্বিতীয় বিবাহবার্ষিকী

দ্বিতীয় বিবাহবার্ষিকী

বুধবার মুম্বই-র ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় তথা সিরিজ নির্ণায়ক টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল ভারত। একই দিনে ছিল টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও অভিনেত্রী অনুষ্কা শর্মার দ্বিতীয় বিবাহবার্ষিকীও। তাই খেলা নিয়ে উন্মাদনার পাশাপাশি দেশের দুই তারকাকে শুভেচ্ছা জানাতেও কোনও কার্পণ্য করেননি নেটিজেনরা।

বিরাটের ইনিংস

বিরাটের ইনিংস

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৯ বলে ৭০ রানের ঝড়ো ইনিংস খেলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ইনিংসে চারটি চার ও সাতটি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে। একই সঙ্গে ওপেনার কেএল রাহুলের ৫৬ বলে ৯১ ও রোহিত শর্মার ৩৪ বলে ৭১ রানের সৌজন্যে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ২৪০ রানে টোটাল খাঁড়া করে টিম ইন্ডিয়া। সেই রানের পাহাড় টপকাতে ব্যর্থ হন কাইরন পোলার্ডরা।

বিবাহবার্ষিকীতে বিশেষ কিছু

দ্বিতীয় বিবাহবার্ষিকীতে স্ত্রী তথা বলিউড দিভা অনুষ্কা শর্মাকে বিশেষ উপহার দেওয়ার ইচ্ছা ছিল টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির। নিজের মারমুখী ইনিংস ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয়ই সেই উপহার বলে জানিয়েছন বিরাট।

অন্যতম সেরা ইনিংস

অন্যতম সেরা ইনিংস

মুম্বই-র ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করা ২৯ বলে ৭০ রানের ইনিংস তাঁর কেরিয়ারের অন্যতম সেরা বলে দাবি করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। কারণ যে একাগ্রতা নিয়ে তিনি এই ইনিংস খেলেছেন, তার অনুভূতি অন্যরকম বলেও জানিয়েছেন বিরাট।

সব ফর্ম্যাটে পারফর্ম করতে হবে

সব ফর্ম্যাটে পারফর্ম করতে হবে

একই সঙ্গে ভারতীয় দলের অধিনায়কত্ব ও ব্যাটসম্যান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয় তাঁকে। সেই চাপ সামলে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই তিনি রান করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন বিরাট। আসলে বড় সফলতার পিছনে আত্মবিশ্বাস থাকা প্রয়োজন বলে মনে করেন ভিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+