এমন কিছু করার লক্ষ্যে বিরাট কোহলি, যা ভারতীয় ক্রিকেটে আগে হয়নি!
সিডনি, ২৫ মার্চ : আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৫-এ ইতিহাস গড়ার লক্ষ্যে ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক বিরাট কোহলি। তিনি আর তাঁর দল এমন কিছু করার কথা ভাবছেন যা ভারতীয় ক্রিকেট ইতিহাসে আগে কখনও হয়নি। আর সেই লক্ষ্য পূরণে টপকাতে হবে মাত্র ২টি ধাপ।
টানা ৭ টা ম্যাচে জয় পেয়ে সেমিফাইনালে পৌঁছেছে ভারত। আগামীকাল (২৬ মার্চ) সিডনিতে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চলেছে ভারত। ভারতীয় অধিনায়ক এম এস ধোনি ও তার দলের কাছে এখন বড় সুযোগ টানা ২ বার পর পর বিশ্বজয়ী হওয়ার। যা এর আগে কখনও ভারতীয় ইতিহাসে হয়নি।

সিডনিতে বিপক্ষ অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত ভারতীয় দল। যা ভারতীয় ক্রিকেটে আগে কখনও হয়নি, তা করার যে সুযোগ এসেছে ভারতের সামনে তা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন বিরাট কোহলি।
বিসিসিআই-এ ওয়েবসাইটে, কোহলিকে জিজ্ঞাসা করা হয়, মেলবোর্নে ২৯ মার্চ ফাইনালে কী ভারত খেলতে পারবে? ২০১১ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা, আর এখন মেলবোর্নে খেলাটাই বা কেমন হব? উত্তরে বিরাট জানালেন, 'ক্রিকেট খেলার জন্য ২টি সেরা মাঠ। ওয়াংখেড়ের মত প্রাণবন্ত মাঠে খেলার অভিজ্ঞতা আর কোথাও নেই। অন্যদিকে এমসিজি-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলাটা অভাবনীয়।'
আমাদের জন্য দুর্দান্ত সুযোগ
ইতিহাস সৃষ্টির সুযোগ প্রসঙ্গে বিরাট বলেন, "এই বিশ্বকাপ আমাদের জন্য দুর্দান্ত সুযোগ তা করে দেখানোর যা ভারতীয় ইতিহাসে এর আগে হয়নি। আর তা হল টানা ২ বার বিশ্বকাপ জেতা। বিশেষত বিদেশের মাঠে। অনেকে তো আমাদের কোয়াইফাই করার সুযোগই দিতে চাননি।"
"কিন্তু আমরা টানা ৭টি ম্যাচে জিতেছি। এখন অনেকেই আমাদের ফেভারিট দল হিসাবে গণ্য করছে। এখনও পর্যন্ত এই অভিজ্ঞতাটা দারু। আমরা যদি এই টুর্নামেন্ট জয় দিয়ে শেষ করি তাহলে তা হবে আমার সারা জীবনে মনে রাখার মতো স্মৃতি।"
ভারত এখনও পর্যন্ত ২বার বিশ্বকাপ জিতেছে। প্রথমটি ১৯৮৩ সালে ইংল্যান্ডের মাঠে। অন্যটি ২০১১ সালে মুম্বইয়ের মাঠে।












Click it and Unblock the Notifications