গুরু সচিনকেও এই জায়গাতে টেক্কা দিয়ে গেলেন বিরাট, গড়লেন নয়া নজির

বিরাট কোহলি -র ব্যাটে ঝড়, একে একে ভাঙছেন সিনিয়র মহীরুহদের রেকর্ড। সাবাইনা পার্কে ভাঙলেন সচিনের রেকর্ড। 

ফের নতুন নজির বিরাট কোহলির। সাবাইনা পার্কে ফের শতরান এল বিরাট কোহলির ব্যাট থেকে। নিজের ২৮ তম শতরান সেরে ফেললেন ভারত অধিনায়ক। পাশাপাশি গড়ে ফেললেন নজির। পিছনে ফেলে দিলেন গুরু সচিন তেন্ডুলকরকে।

ভারত তাড়া করে ম্যাচ জিতেছে এরকম ক্ষেত্রে সচিন শতরান করেছেন ১৭ বার। বিরাটের এদিনের শতরানের সঙ্গে সঙ্গে সে রেকর্ড ভেঙে গেল। ভারতের রান তাড়া করে ম্যাচ জেতার ক্ষেত্রে ১৮ টি শতরান করে ফেললেন বিরাট কোহলি। ১৬ টি শতরানে ভারতকে জেতাতে সচিনের লেগেছিল ২৩২ ম্যাচে। কোহলির কত ম্যাচ লাগল তা জানলে অবাক হয়ে যাবেন। মাত্র ১০২ ইনিংসে সচিনের শতরানের লক্ষ্যমাত্রা পেরিয়ে গেলেন ভারত অধিনায়ক।

গুরু সচিনকেও এই জায়গাতে টেক্কা দিয়ে গেলেন বিরাট, গড়লেন নয়া নজির

এই তালিকায় তিন নম্বরে রয়েছেন তিলকরত্নে দিলশান। রান তাড়ার সময় শতরান করে দলকে জেতানোয় দিলশানের ঝোলায় রয়েছে ১১টি শতরান। ১১৬ টি ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। ভারতীয় অধিনায়ক হিসেবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে দুটি শতরান করলেন তিনি। এর আগে কোনও ক্রিকেটার ভারত অধিনায়ক হিসেবে ওয়েস্টইন্ডিজের মাটিতে দুটি শতরান করেননি। পঞ্চম একদিনের ম্যাচে বিরাটের শতরানে ভর দিয়েই ম্যাচ জেতে ভারত। পাশাপাশি সিরিজও পকেটে পুড়ে নেন তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+