বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: ফর্মে ফেরা কোহলিকে নিয়ে অজি বোলারদের সতর্কবার্তা পন্টিংয়ের
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ছন্দে ফিরছেন কোহলি। হায়দরাবাদের বিরুদ্ধে শতরান করার পরই বিরাট বুঝিয়ে দিয়েছেন তাঁর ফোকাসে ঢুকে পড়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ভারতীয় দলের ব্যাটিং লাইন আপে রোহিত-পূজারা-রাহানেরা থাকলেও নজরে থাকবেন একজনই বিরাট কোহলি। ছন্দ ফিরে পাওয়া কোহলিকে নিয়ে অস্ট্রেলিয়ান বোলারদের সতর্ক করলেন রিকি পন্টিং।
বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ান অধিনায়ক মনে করছেন বিরাটের ছন্দ ফিরে পাওয়া মাথা ব্যাথার কারণ হতে পারে তাঁর দেশের ক্রিকেটারদের। শনিবার আইপিএলের শেষ ম্যাচ খেলতে নামার আগে দিল্লি দলের হেড কোচ রিকি পন্টিং বলেন, 'ব্যাঙ্গালোরে বিরাটের সঙ্গে কথা হয়েছিল আমার। ও আমাকে বলেছিল যে ধীরে ধীরে নিজের পুরনো ছন্দ ফিরে পাচ্ছে। আগের মত ফর্মেও ফিরছে কোহলি।'


বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। ৭-১১ জুলাই ইংল্যান্ডের ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হবে এই ম্যাচ। ওভালের পরিবেশ পরিস্থিতি, উইকেটের চরিত্র সবকিছুর সঙ্গে অস্ট্রেলিয়ার মিল রয়েছে। তাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়া সামান্য হলেও সুবিধা পাবে বলেই মনে করছেন পন্টিং।

বুমরাহের অভাব যে ভারতীয় দল অনুভব করবে তাও উল্লেখ করেছেন পন্টিং। তবে শামি ইংল্যান্ডের উইকেটে দুরন্ত বোলিং করার ক্ষমতা রাখেন বলেই জানিয়েছেন পন্টিং। একইসঙ্গে ঈশান কিষান যে এক্স ফ্যাক্টর হতে পারে এই ম্যাচে ভারতের জন্য সেকথাও উল্লেখ করেছেন পন্টিং।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications