Virat Kohli-Anushka Sharma: স্ত্রীর আবদারে কোহলি ফটোগ্রাফার, ভিডিওতে ফাঁস করলেন অনু্ষ্কা
মাঠে তিনি রানের রাজা, ব্যাট হাতে বাইশ গজে নামলেই রেকর্ড গড়েন কিং কোহলি। কিন্তু মাঠের বাইরে বউয়ের সামনে পড়লেই আগ্রাসী মেজাজ উধাও বিরাটের। তিনি তখন বাধ্য স্বামী এবং দায়িত্বশীল পিতা। যতই তিনি দেশের ক্রিকেট আইকন হোন, বউয়ের আবদার রাখবেন না! তাই হয় নাকি।
অনুষ্ঠান বাড়ির জন্য সাজলেই বা বেড়াতে গেলেই সাধারণত স্ত্রীর ফটোগ্রাফারের ভূমিকায় অবতীর্ণ হতে হয় স্বামীকেই। ব্যাতিক্রম কেন হবেন বিরাট কোহলি। বউয়ের আবদার বলে কথা। লন্ডনের রাস্তায় প্রাক্তন ভারত অধিনায়ক হয়ে গেলেন ফটোগ্রাফার। সমাজ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী। সেই ভিডিওতে লন্ডনে ছুটি কাটানোর কিছু মুহূর্ত তুলে ধরেছেন।

অনুষ্কার পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে কোহলি ও তাঁর মেয়ের সঙ্গে খোশমেজাজে লন্ডন শহরে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। ভিডিওর শুরুতেই অনুষ্কা শর্মাকে কফি কাপে চুমুক দিতে দেখা যাচ্ছে। এরপরেই তিনি লন্ডনের বিখ্যাত মেট্রো করে ভ্রমণে করেন।
বিরাট পত্নীর পরনে ছিল সাদা টি-শার্ট, ডেনিম রঙের জ্যাকেট ও প্যান্ট ছিল। চোখে ছিল রোদচশমা। তাঁর সঙ্গী কোহলিকে কালো রঙের জ্যাকেট ও ধূসর রঙের প্যান্টে দেখা যায়। ভিডিও শেয়ার করে লেখেন, 'খুব মিস করছি লন্ডন শহরটাকে এবং হেঁটে হেঁটে কফি খাওয়াটা'।

তবে ভিডিও-র মধ্যেই রয়েছে কাহানি মে টুইস্ট। এক ঝলক দেখা যায় বিরাট ছবি তুলে দিচ্ছেন স্ত্রী অনুষ্কার। ফটোগ্রাফার কোহলিই এই ভিডিওর মূল আর্কষণ। বিরাটের মোবাইল ক্যামেরার মাধ্যমে দক্ষভাবেই বলিউড অভিনেত্রীর স্ত্রীর ছবি তুলে দেন।
কাজের ফাঁকে সময় পেলেই স্ত্রীকে নিয়ে কোনও আধ্যাত্মিক স্থানে বা ধর্মীয় স্থানে চলে যান বিরাট। সেখানে খানিক সময় কাটিয়ে ফিরে আসেন। সেই ছবি এবং ভিডিও প্রায়শই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এমনকি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইাভনালের পরে ইউরোপে বেশ কয়েক সপ্তাহ ছুটি কাটান তারকা দম্পতি। লন্ডন, প্যারিস, আমস্টারডামে দেখা যায় বিরুষ্কাকে।

আপাতত ছুটি শেষে ক্যারিবিয়ান সফরে কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয়বারের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারত। এই সিরিজের মধ্য দিয়েই আগামী দুই বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু হবে।গত মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি বিরাট কোহলি।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications