কোহলির ব্যাটে টেস্ট শতরানের দীর্ঘ খরা! আমেদাবাদে নামার আগে বিরাট সস্ত্রীক পুজো দিলেন কোথায়?

বিরাট কোহলি ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজেও চেনা ছন্দে নেই। আমেদাবাদ টেস্টের আগে সস্ত্রীক পুজো দিলেন উজ্জ্বয়িনীর মন্দিরে।

বিরাট কোহলির ব্যাটে টেস্ট শতরানের খরা দীর্ঘতর হয়েই চলেছে। ৪১ ইনিংসটি চলে গিয়েছে। আমেদাবাদ টেস্টে যখন খেলতে নামবেন তখন টেস্ট শতরানের খরার দিনের সংখ্যা ১২০০ ছাড়িয়ে যাবে। প্রাক্তন ক্রিকেটাররাও অবাক কীভাবে কোহলির মতো ব্যাটারকে এতদিন টেস্ট শতরানের জন্য অপেক্ষা করতে হয়! চাপ কাটাতে কোহলি আধ্যাত্মিকতার শরণাপন্ন। আজ সস্ত্রীক পুজো দিলেন উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে গিয়ে।

দেবতার শরণে বিরাট

দেবতার শরণে বিরাট

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে বিরাট কোহলি ৫ ইনিংসে অর্ধশতরান পর্যন্ত করতে পারেননি। স্পিনারদের সামলাতে নাজেহাল হয়ে আউট হচ্ছেন। নাগপুর টেস্টে ২৬ বলে ১২ রান করে টড মার্ফির শিকার হয়েছিলেন। সেটি ছিল মার্ফির অভিষেক টেস্ট। দিল্লি টেস্টে প্রথম ইনিংসে তিনি ৮৪ বলে ৪৪ রান করে লেগ বিফোর হন ম্যাথু কুহনেম্যানের বলে। সেটি কুহনেম্যানের অভিষেক টেস্ট ছিল। দ্বিতীয় ইনিংসে ৩১ বলে ২০ রান করে আউট হন। মার্ফির বলে স্টাম্প আউট। ইন্দোর টেস্টে প্রথম ইনিংসে ৫২ বলে ২২ রান করে মার্ফির বলেই লেগ বিফোর হন। দ্বিতীয় ইনিংসে ফের লেগ বিফোর, এবার বিরাটের উইকেটটি তুলে নেন কুহনেম্যান। ২৬ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন কিং কোহলি।

মহাকালেশ্বর মন্দিরে সস্ত্রীক পুজো

মহাকালেশ্বর মন্দিরে সস্ত্রীক পুজো

খারাপ সময় কাটার প্রত্যাশা নিয়েই আজ সকালে তিনি স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে যান মহাকালেশ্বর মন্দিরে। বিরাটের পরনে ছিল ধুতি, অনু্ষ্কা পরেছিলেন হাল্কা গোলাপি রংয়ের শাড়ি। অনুষ্কা সংবাদসংস্থা এএনআইকে বলেছেন, আমরা দেবতার দর্শন করতে ও পুজো দিতে এসেছি। দেখা গিয়েছে, বিরাট ও অনুষ্কা পুরোহিতের সঙ্গে বসে রয়েছেন। পরে তাঁরা রীতি মেনে পুজো দেন। সম্প্রতি হৃষিকেশ ও বৃন্দাবনের বিভিন্ন আশ্রম ও মন্দিরে গিয়েও পুজো দিয়েছেন। সঙ্গে নিয়ে গিয়েছিলেন কন্যা ভামিকাকেও। বাবা নিম করোলির আশ্রম, স্বামী দয়ানন্দজি মহারাজের সমাধিস্থলেও গিয়েছিলেন। উল্লেখ্য, ইন্দোর টেস্ট শুরুর আগে স্ত্রী আথিয়া শেট্টিকে নিয়ে উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো দেন লোকেশ রাহুলও।

টেস্ট শতরানের খরা দীর্ঘতর

টেস্ট শতরানের খরা দীর্ঘতর

বিরাট কোহলি ২০১৯ সালে কলকাতায় বাংলাদেশের বিরুদ্ধে শেষবার টেস্ট শতরান করেছিলেন। ইন্দোর টেস্ট পর্যন্ত তিনি ১১৯৫ দিনে টেস্টের ৪১ ইনিংসে কোনও শতরান পাননি। ২০১৯ সালের নভেম্বর থেকে এখনও পর্যন্ত টেস্টে তাঁর ব্যাটিং গড় নেমে এসেছে ২৫.৭০। চলতি বছর তিন টেস্টে তাঁর ব্যাটিং গড় ২২.২০। গত বছর জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে ৭৯ রান করেছিলেন। এরপর ১৫টি ইনিংসে হাফ সেঞ্চুরি পর্যন্ত করতে পারেননি। ২০১৯ সালে বিরাটের টেস্টের ব্যাটিং গড় ছিল ৫৫। এখন তা নেমে এসেছে ৪৮.১২-এ।

অবাক মার্ক ওয়া

অবাক মার্ক ওয়া

বিরাটের মতো ব্যাটারকে টেস্টে শতরান পেতে এত দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, এতে হতবাক প্রাক্তনরা। ফক্স ক্রিকেটকে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মার্ক ওয়া বলেন, বিরাটের মতো ক্রিকেটারের এতদিন শতরান না পাওয়ার কথা বিশ্বাস করা যায় না। তিনি সম্প্রতি ছন্দে ফেরেন। একদিনের আন্তর্জাতিকে ভালো ব্যাটিং করেছেন। তাঁর শেষ তিনটি টেস্ট ইনিংসে সেই ছন্দে থাকার আভাসও মিলেছে। ব্যাটের মাঝখান দিয়ে খেলছেন। বল দেখে খেলছেন। তাঁর রক্ষণও জমাট। কিন্তু হঠাৎই কিছু ভুল করে ফেলছেন, যার খেসারৎ দিতে হচ্ছে। ভাগ্যও তেমন সহায়তা দিচ্ছে না। একটা ভুলেই আউট হয়ে যেতে হচ্ছে। তিনি বিশ্বমানের ক্রিকেটার। আমার ধারণা, শতরান খুব শীঘ্রই আসবে। তবে বিরাট যে চাপ অনুভব করছেন, সে ব্যাপারে সংশয় নেই। ব্যাট করতে যাওয়ার সময় তিনি একটু হলেও টেনশন অনুভব করছেন। যেভাবে সামনের পা বাড়িয়ে খেলছেন সেটা ভারতের পিচে ঠিক নয়। পা বাড়িয়ে না খেলে শেষ অবধি অপেক্ষা করে স্লো পিচে খেলতে পারেন। তবে সেভাবে বড় কোনও দুর্বলতা নেই তাঁর। যদিও একটা ভুলেই আউট হয়ে যাচ্ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+